সুষ্ঠু নির্বাচন আয়োজনে প্রশাসন বদ্ধপরিকর, কুড়িগ্রামে আইনশৃঙ্খলা কমিটির সভা  - Channel 11
সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম
১১ জানুয়ারী ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সুষ্ঠু নির্বাচন আয়োজনে প্রশাসন বদ্ধপরিকর, কুড়িগ্রামে আইনশৃঙ্খলা কমিটির সভা 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রামে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব উল হক, কুড়িগ্রাম সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার মেজর মো. ইনজামামুল আলম ইনজাম, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, জেলা জামায়াতের সেক্রেটারি নিজাম উদ্দিন, সাংবাদিক সাইয়েদ বাবুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সভায় জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করতে জেলা প্রশাসন বদ্ধপরিকর। তিনি জানান, কুড়িগ্রাম জেলার চারটি সংসদীয় আসনে মোট ৭০৬টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে ৩৫১টি কেন্দ্রকে অধিক গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) হিসেবে চিহ্নিত করা হয়েছে।

চরাঞ্চলের ১৪টি কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ না থাকলেও জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। পাশাপাশি চরাঞ্চলে দুর্বল ইন্টারনেট সংযোগের গতি বাড়াতে সংশ্লিষ্ট দপ্তরকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবী মানুষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। সবার সহযোগিতায় একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব উল হক জানান, সংসদ নির্বাচন উপলক্ষে কুড়িগ্রামের ফুলবাড়ী, নাগেশ্বরী, কুড়িগ্রাম সদর ও উলিপুরসহ পাঁচ উপজেলায় মোট ৪৯০ জন বিজিবি সদস্য আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবেন।

এদিকে সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার মেজর ইনজামামুল আলম ইনজাম বলেন, জাতীয় সংসদ নির্বাচনে সহায়তার জন্য ৬৫০ জন সেনাবাহিনীর সদস্য মাঠে থাকবে।

তিনি আরও জানান, নাশকতাকারীদের একটি তালিকা তাদের হাতে রয়েছে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

জেলা বিএনপির আহবায়ক মোঃ মোস্তাফিজার রহমান বলেন,কুড়িগ্রামে সকল দলের মধ্য ভ্রাতৃত্বপ্রতীম সম্পর্ক বিরাজমান রয়েছে, আশাকরি তা অব্যহত থাকবে। যুগ্ম আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু বলেন, নির্বাচনে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে সহযোগিতা করবেন।সাংবাদিক সাইয়েদ বাবু বলেন, এই নির্বাচন জাতীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই নির্বাচন সম্পন্ন করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৬০০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইলসহ যুবদল ও যুবলীগের দুই নেতা আটক

মাদারগঞ্জে ফাঁসিতে ঝুলে মৃত্যু, প্রাথমিক ধারণা আত্মহত্যা 

মেলান্দহ থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

মাদারগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আলমগীরের বিরুদ্ধে ‘চাঁদাবাজির’মামলা’ সংবাদকর্মীদের ক্ষোভ

সাংগ্রাইয়ের রঙে খাগড়াছড়ি, ঐতিহ্যবাহী খেলাধুলা ও মারমা সংস্কৃতির প্রাণবন্ত উপস্থাপনা

রূপগঞ্জে কবরস্থান পরিচ্ছন্নতায় যুবকদের দৃষ্টান্ত

এক্সিল্যান্ড ওয়াল্ড এগ্রো ফুড এন্ড কসমেটিক লিঃ এর ঈদ পুনর্মিলনী এবং জিএম ক্লোজিং অনুষ্ঠিত

মোবাইল কোর্ট চলাকালে তেল নিতে ব্যর্থ হয়ে যুবদল নেতার বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির অভিযোগ

কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা ও সাংবাদিক পরিবারকে প্রাণনাশের হুমকি,২জন জেলহাজতে

১০

জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

১১

মাদারগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে র‍্যালী 

১২

মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই বছর পর ফের চালু হলো আল্ট্রাসোনোগ্রাম সেবা 

১৩

জীর্ন বৈরাণ সেতু পরিদর্শনে এলজিআরডি প্রতিমন্ত্রী-সাড়ে চার কোটি টাকা ব্যয়ে নতুন সেতু

১৪

নীলফামারীতে পরকীয়ার জেরে মায়ের প্রেমিককে গলা কেটে হত্যা, বাবা মাসহ আটক ৩জন

১৫

আনসার কমান্ডার পরিচয়ের আড়ালে মাটি বাণিজ্য, অভিযানে ভেকু অকেজো ও ব্যাটারি জব্দ

১৬

মাদারগঞ্জে ঝারকাটা নদীতে চলছে খাস জমির মাটি বিক্রির মহা উৎসব

১৭

নীলফামারী জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

১৮

নীলফামারীতে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেপ্তার

১৯

সেচ পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্ত্রীর মৃত্যু, আহত স্বামী হাসপাতালে

২০