শিক্ষকের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধার বিরল দৃষ্টান্ত, রাজকীয় বিদায় সংবর্ধনা - Channel 11
মোঃ এনামুল হক (ইসলামপুর) জামালপুর
১০ জানুয়ারী ২০২৬, ১:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শিক্ষকের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধার বিরল দৃষ্টান্ত, রাজকীয় বিদায় সংবর্ধনা

শিক্ষকের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধার বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রাক্তন শিক্ষার্থী ও সহকর্মীরা। প্রিয় শিক্ষকের বিদায় বেলায় সাবেক, বর্তমান শিক্ষার্থী ও সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন জামালপুরের ইসলামপুর উপজেলার ডিগ্রি চর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম।

শনিবার (১০জানুয়ারি) প্রধান শিক্ষকের অবসরগ্রহণ উপলক্ষে রাজকীয় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বিদ্যলয়ের প্রাক্তন শিক্ষার্থী ও সহকর্মীরা।

প্রিয় শিক্ষককে ফুল দিয়ে বরণ করে মঞ্চে উঠিয়ে সংবর্ধনা দেন। ভালোবাসার স্মৃতিচারণ করেন প্রাক্তন শিক্ষার্থী, সহকর্মী ও সূধীজনরা। অনুষ্ঠান শেষে ফুল দিয়ে সাজানো ঘোড়ার গাড়িতে উঠিয়ে বাড়িতে পাঠিয়ে বিদায় জানানো হয় বিদায়ী প্রধান শিক্ষক আব্দুস সালামকে ।

ডিগ্রি চর উচ্চ বিদ্যালয়ের ভার প্রাপ্ত প্রধান শিক্ষক আকরামুজ্জামানের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব সুলতান মাহমুদ বাবু।

এসময় বক্তারা বলেন, বিদায়ী এ প্রধান শিক্ষক শূন্যতা কখনই পূরণ হবার নয়। স্যার অনেক ভালো শিক্ষক ছিলেন। শুরু থেকেই দেখেছি তিনি কখনোই সময়ের অপব্যবহার করতেন না। যথাসময়ে আসতেন এবং যথাসময়ে চলে যেতেন। যার কারনে আমদের সহকারি শিক্ষকদের কেউ ফাঁকিবাজি করার সুযোগ পেতো না। স্যার দক্ষতার সাথে স্কুল পরিচালনা করতেন। স্যারের নিয়মানুবর্তিতা, সময়ানুবর্তিতা থেকে আমরা সহকারি শিক্ষকরা অনেক কিছু শিখেছি। এখান থেকে কোনো শিক্ষক যদি প্রমোশন নিয়ে কোথাও যান তবে স্যারকে অনুকরন করে তিনিও দক্ষতার সাথে একজন প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করতে পারবেন।

সংবর্ধিত অতিথির বক্তব্যে বিদায়ী প্রধান শিক্ষক আব্দুস সালাম বলেন, আমার কর্মজীবন শুরু হয় রোকনাই উচ্চ বিদ্যালয় দিয়ে সহকারী শিক্ষক হিসেবে১৯৮৭ থেকে ১৯৯০ সালে। তিনি ২৮/০৮/১৯৯০ সালে ডিগ্রীরচর উচ্চ বিদ্যালয়ে যোগদান করি প্রধান শিক্ষক হিসেবে। গত ০৭/০১/২৬ কর্মময় জীবন অবসান ঘটে।

সে আরও বলেন,  আমি সবসময় চেষ্টা করেছি আমার শিক্ষার্থীদের ভালোবাসা দিতে, তাদের সঠিক পথে চলতে শেখাতে। আজ এই ভালোবাসা ও সম্মান আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।

প্রায় দীর্ঘ ৩৬ বছর শিক্ষকতা করে আজ অবসরে যান এই প্রধান শিক্ষক।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৬০০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইলসহ যুবদল ও যুবলীগের দুই নেতা আটক

মাদারগঞ্জে ফাঁসিতে ঝুলে মৃত্যু, প্রাথমিক ধারণা আত্মহত্যা 

মেলান্দহ থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

মাদারগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আলমগীরের বিরুদ্ধে ‘চাঁদাবাজির’মামলা’ সংবাদকর্মীদের ক্ষোভ

সাংগ্রাইয়ের রঙে খাগড়াছড়ি, ঐতিহ্যবাহী খেলাধুলা ও মারমা সংস্কৃতির প্রাণবন্ত উপস্থাপনা

রূপগঞ্জে কবরস্থান পরিচ্ছন্নতায় যুবকদের দৃষ্টান্ত

এক্সিল্যান্ড ওয়াল্ড এগ্রো ফুড এন্ড কসমেটিক লিঃ এর ঈদ পুনর্মিলনী এবং জিএম ক্লোজিং অনুষ্ঠিত

মোবাইল কোর্ট চলাকালে তেল নিতে ব্যর্থ হয়ে যুবদল নেতার বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির অভিযোগ

কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা ও সাংবাদিক পরিবারকে প্রাণনাশের হুমকি,২জন জেলহাজতে

১০

জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

১১

মাদারগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে র‍্যালী 

১২

মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই বছর পর ফের চালু হলো আল্ট্রাসোনোগ্রাম সেবা 

১৩

জীর্ন বৈরাণ সেতু পরিদর্শনে এলজিআরডি প্রতিমন্ত্রী-সাড়ে চার কোটি টাকা ব্যয়ে নতুন সেতু

১৪

নীলফামারীতে পরকীয়ার জেরে মায়ের প্রেমিককে গলা কেটে হত্যা, বাবা মাসহ আটক ৩জন

১৫

আনসার কমান্ডার পরিচয়ের আড়ালে মাটি বাণিজ্য, অভিযানে ভেকু অকেজো ও ব্যাটারি জব্দ

১৬

মাদারগঞ্জে ঝারকাটা নদীতে চলছে খাস জমির মাটি বিক্রির মহা উৎসব

১৭

নীলফামারী জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

১৮

নীলফামারীতে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেপ্তার

১৯

সেচ পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্ত্রীর মৃত্যু, আহত স্বামী হাসপাতালে

২০