জামালপুরে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় নিষিদ্ধ ডিভাইসসহ আটক ৮ পরীক্ষার্থী, জেলহাজতে প্রেরণ - Channel 11
নিউজ ডেস্ক
৯ জানুয়ারী ২০২৬, ৫:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জামালপুরে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় নিষিদ্ধ ডিভাইসসহ আটক ৮ পরীক্ষার্থী, জেলহাজতে প্রেরণ

জামালপুরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় নিষিদ্ধ ডিভাইস ব্যবহারের অভিযোগে বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে অভিযান চালিয়ে আট পরীক্ষার্থীকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ কেন্দ্র এবং মেলান্দহ উপজেলার একাধিক পরীক্ষাকেন্দ্রে পৃথক অভিযান পরিচালনা করা হয়।

জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ কেন্দ্রে নিষিদ্ধ ডিভাইস ব্যবহারের দায়ে সালেমা আক্তার (৩১) নামে এক পরীক্ষার্থীকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে তাঁকে ১০০ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও তিন দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত সালেমা আক্তারের বাড়ি ইসলামপুর উপজেলার তাবুরচর এলাকায়। এ দণ্ডাদেশ প্রদান করেন জামালপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হায়দার।

অন্যদিকে, মেলান্দহ উপজেলার বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে ডিভাইস ব্যবহারের অভিযোগে আরও চার পরীক্ষার্থীকে দণ্ড দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে একজনকে চার দিনের এবং তিনজনকে তিন দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি প্রত্যেককে ৫০ টাকা করে জরিমানা করা হয়েছে।

মেলান্দহ উপজেলার জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে জামালপুর সদর এলাকার মৃত আবুল কাশেমের ছেলে কামাল পারভেজ (৩০)-কে দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারায় চার দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

তিন দিনের কারাদণ্ডপ্রাপ্ত অপর পরীক্ষার্থীরা হলেন- মালঞ্চ আল আমিন জমিরিয়া মহিলা ফাজিল মাদ্রাসা কেন্দ্রের পরীক্ষার্থী আমিনুর রহমান জাকির (সরিষাবাড়ী উপজেলার টিকাপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে), মেলান্দহ উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পরীক্ষার্থী আনিসুর রহমান (ইসলামপুর উপজেলার সুবেরচর এলাকার সুরুজ্জামানের ছেলে) এবং মেলান্দহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পরীক্ষার্থী সাবিনা (মাদারগঞ্জ উপজেলার তারতা এলাকার আবুল কাশেমের মেয়ে)।

এছাড়া জামালপুর সদরে দণ্ডপ্রাপ্ত বাকি তিন পরীক্ষার্থীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরা বলেন, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতা ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে। নিয়ম ভঙ্গের কোনো ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত সকল পরীক্ষার্থীকে জেলহাজতে পাঠানো হয়েছে।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৬০০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইলসহ যুবদল ও যুবলীগের দুই নেতা আটক

মাদারগঞ্জে ফাঁসিতে ঝুলে মৃত্যু, প্রাথমিক ধারণা আত্মহত্যা 

মেলান্দহ থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

মাদারগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আলমগীরের বিরুদ্ধে ‘চাঁদাবাজির’মামলা’ সংবাদকর্মীদের ক্ষোভ

সাংগ্রাইয়ের রঙে খাগড়াছড়ি, ঐতিহ্যবাহী খেলাধুলা ও মারমা সংস্কৃতির প্রাণবন্ত উপস্থাপনা

রূপগঞ্জে কবরস্থান পরিচ্ছন্নতায় যুবকদের দৃষ্টান্ত

এক্সিল্যান্ড ওয়াল্ড এগ্রো ফুড এন্ড কসমেটিক লিঃ এর ঈদ পুনর্মিলনী এবং জিএম ক্লোজিং অনুষ্ঠিত

মোবাইল কোর্ট চলাকালে তেল নিতে ব্যর্থ হয়ে যুবদল নেতার বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির অভিযোগ

কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা ও সাংবাদিক পরিবারকে প্রাণনাশের হুমকি,২জন জেলহাজতে

১০

জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

১১

মাদারগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে র‍্যালী 

১২

মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই বছর পর ফের চালু হলো আল্ট্রাসোনোগ্রাম সেবা 

১৩

জীর্ন বৈরাণ সেতু পরিদর্শনে এলজিআরডি প্রতিমন্ত্রী-সাড়ে চার কোটি টাকা ব্যয়ে নতুন সেতু

১৪

নীলফামারীতে পরকীয়ার জেরে মায়ের প্রেমিককে গলা কেটে হত্যা, বাবা মাসহ আটক ৩জন

১৫

আনসার কমান্ডার পরিচয়ের আড়ালে মাটি বাণিজ্য, অভিযানে ভেকু অকেজো ও ব্যাটারি জব্দ

১৬

মাদারগঞ্জে ঝারকাটা নদীতে চলছে খাস জমির মাটি বিক্রির মহা উৎসব

১৭

নীলফামারী জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

১৮

নীলফামারীতে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেপ্তার

১৯

সেচ পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্ত্রীর মৃত্যু, আহত স্বামী হাসপাতালে

২০