কুড়িগ্রামে দুইদিনব্যাপী হ্যালো’র শিশু সাংবাদিকতা কর্মশালা শুরু - Channel 11
সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম
৯ জানুয়ারী ২০২৬, ৩:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুড়িগ্রামে দুইদিনব্যাপী হ্যালো’র শিশু সাংবাদিকতা কর্মশালা শুরু

কুড়িগ্রামে শিশু সাংবাদিকতায় দক্ষতা উন্নয়নের লক্ষ্যে দুইদিনব্যাপী শিশু সাংবাদিকতা কর্মশালা শুরু হয়েছে। ইউনিসেফের অংশীদারিত্বে শিশু সাংবাদিকতায় বিশ্বের প্রথম বাংলা সাইট হ্যালো ডট বিডিনিউজ২৪ ডটকম এ কর্মশালার আয়োজন করেছে।‎

শুক্রবার (৯ জানুয়ারি) সকালে জেলা শহরের কলেজ মোড়ে অবস্থিত দ্যা গ্রাউন্ড অ্যাসেম্বলি হল নামের একটি কমিউনিটি সেন্টারের সভাকক্ষে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে কর্মশালার উদ্বোধন করা হয়। এতে জেলার বিভিন্ন উপজেলার নির্বাচিত ২০ জন তরুণ-তরুণী অংশগ্রহণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হ্যালোর জেলা তত্ত্বাবধায়ক ও দৈনিক সমকালের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি সুজন মোহন্ত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মীর্জা মোঃ নাসির উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা তথ্য অফিসার শাহজাহান আলী, কুড়িগ্রাম প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজার রহমান টিউটর, বিডিনিউজ২৪ ডটকমের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি আহসান হাবিব নীলু, প্রথম আলোর কুড়িগ্রাম জেলা প্রতিনিধি জাহানুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মীর্জা মোঃ নাসির উদ্দিন বলেন, একটি ঘর যেমন চারটি পিলারের ওপর দাঁড়িয়ে থাকে, তেমনি একটি রাষ্ট্রও চারটি স্তম্ভের ওপর দাঁড়িয়ে। আইন বিভাগ, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ এবং সংবাদমাধ্যম। সংবাদমাধ্যম বাকি তিনটি বিভাগকে প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়ে রাষ্ট্রকে সঠিক পথে চলতে সহায়তা করে। তোমরা আজ সেই গুরুত্বপূর্ণ দায়িত্ব নেওয়ার পথে এগিয়ে যাচ্ছ।‎

বিশেষ অতিথি মোঃ শাহজাহান আলী বলেন, আমি আমার সন্তানদের ‘আপনি’ বলে সম্বোধন করি। কারণ শিশুদের সম্মান দিলে তারাও সম্মান করতে শেখে। শিশুরা পরিবেশের প্রতিফলন। তাদের জন্য সুন্দর পরিবেশ নিশ্চিত করতে পারলে ভবিষ্যতে তারাই আমাদের একটি সুন্দর দেশ উপহার দেবে।‎ বিকেল ৪টা পর্যন্ত প্রথম দিনের প্রশিক্ষণ কার্যক্রম চলমান থাকে।

প্রথম দিনের কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন হ্যালো বিডিনিউজ২৪ ডটকমের জেলা তত্ত্বাবধায়ক সুজন মোহন্ত, বিডিনিউজ২৪ ডটকমের জেলা প্রতিনিধি আহসান হাবিব নীলু, প্রথম আলোর জেলা প্রতিনিধি জাহানুর রহমান এবং বিডিনিউজ২৪ ডটকমের ইন্টারন্যাশনাল ডেস্কের সাব-এডিটর তণুশ্রী বিশ্বাস।‎প্রথম দিনে অংশগ্রহণকারী শিশু সাংবাদিকদের মৌলিক সাংবাদিকতার ধারণা, শিশু অধিকার আইন, শিশু শ্রম আইন, সংবাদ লেখা ও উপস্থাপনা, তথ্য যাচাইয়ের কৌশল, নৈতিক সাংবাদিকতা, ফিল্ডে কাজ করার সময় উদ্ভূত সমস্যা ও চ্যালেঞ্জ এবং সেগুলোর সম্ভাব্য সমাধান বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।‎ প্রশিক্ষকরা বাস্তব উদাহরণ ও দলভিত্তিক অনুশীলনের মাধ্যমে শিশুদের সাংবাদিকতার প্রতি আগ্রহ ও দক্ষতা বাড়াতে সহায়তা করেন।

 

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৬০০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইলসহ যুবদল ও যুবলীগের দুই নেতা আটক

মাদারগঞ্জে ফাঁসিতে ঝুলে মৃত্যু, প্রাথমিক ধারণা আত্মহত্যা 

মেলান্দহ থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

মাদারগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আলমগীরের বিরুদ্ধে ‘চাঁদাবাজির’মামলা’ সংবাদকর্মীদের ক্ষোভ

সাংগ্রাইয়ের রঙে খাগড়াছড়ি, ঐতিহ্যবাহী খেলাধুলা ও মারমা সংস্কৃতির প্রাণবন্ত উপস্থাপনা

রূপগঞ্জে কবরস্থান পরিচ্ছন্নতায় যুবকদের দৃষ্টান্ত

এক্সিল্যান্ড ওয়াল্ড এগ্রো ফুড এন্ড কসমেটিক লিঃ এর ঈদ পুনর্মিলনী এবং জিএম ক্লোজিং অনুষ্ঠিত

মোবাইল কোর্ট চলাকালে তেল নিতে ব্যর্থ হয়ে যুবদল নেতার বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির অভিযোগ

কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা ও সাংবাদিক পরিবারকে প্রাণনাশের হুমকি,২জন জেলহাজতে

১০

জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

১১

মাদারগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে র‍্যালী 

১২

মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই বছর পর ফের চালু হলো আল্ট্রাসোনোগ্রাম সেবা 

১৩

জীর্ন বৈরাণ সেতু পরিদর্শনে এলজিআরডি প্রতিমন্ত্রী-সাড়ে চার কোটি টাকা ব্যয়ে নতুন সেতু

১৪

নীলফামারীতে পরকীয়ার জেরে মায়ের প্রেমিককে গলা কেটে হত্যা, বাবা মাসহ আটক ৩জন

১৫

আনসার কমান্ডার পরিচয়ের আড়ালে মাটি বাণিজ্য, অভিযানে ভেকু অকেজো ও ব্যাটারি জব্দ

১৬

মাদারগঞ্জে ঝারকাটা নদীতে চলছে খাস জমির মাটি বিক্রির মহা উৎসব

১৭

নীলফামারী জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

১৮

নীলফামারীতে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেপ্তার

১৯

সেচ পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্ত্রীর মৃত্যু, আহত স্বামী হাসপাতালে

২০