কুড়িগ্রামের যাত্রাপুরের চরে ২ শতাধিক মানুষের পাশে চর উন্নয়ন কমিটি - Channel 11
সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম
৯ জানুয়ারী ২০২৬, ৩:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুড়িগ্রামের যাত্রাপুরের চরে ২ শতাধিক মানুষের পাশে চর উন্নয়ন কমিটি

কনকনে শীত আর নদীবেষ্টিত নিঃসঙ্গতায় যখন জীবনধারণ দুর্বিষহ হয়ে উঠেছে, তখন কুড়িগ্রামের চরাঞ্চলের শীতার্ত মানুষের পাশে দাঁড়াল কুড়িগ্রাম জেলা চর উন্নয়ন কমিটি।

বৃহস্পতিবার কুড়িগ্রাম সদরের যাত্রাপুর ইউনিয়নের কালির আলগা ও গোয়াইলপুরী চরে প্রায় দুই শতাধিক অসহায়, দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এই মানবিক কর্মসূচির আয়োজন করে কুড়িগ্রাম জেলা চর উন্নয়ন কমিটি।

কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা চর উন্নয়ন কমিটির সভাপতি ও কুড়িগ্রাম জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম বেবু।

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা চর উন্নয়ন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাইয়েদ আহমেদ বাবু, কমিটির সদস্য মিজানুর রহমান, সদর উপজেলা মাদক প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল আখেরসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

যাত্রাপুর ইউনিয়ন চর উন্নয়ন কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন লুৎফর রহমান মাস্টার, যাত্রাপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রহিমুদ্দিন হায়দার রিপন, অবসরপ্রাপ্ত সেনা সদস্য নজরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী বাবুল আহমেদ, খাইরুল ইসলাম এবং মাদক প্রতিরোধ কমিটির সদস্য রেজাউল ইসলাম রেজাসহ আরও অনেকে।

কম্বল পেয়ে চরবাসীর চোখে মুখে ফুটে ওঠে স্বস্তির ছাপ। অনেকেই জানান, নদীঘেরা চরে শীতের কষ্ট শহরের মানুষের তুলনায় বহুগুণ বেশি। কাজের সুযোগ সীমিত হওয়ায় শীত মোকাবিলায় প্রয়োজনীয় বস্ত্র জোগাড় করাও অনেকের পক্ষে সম্ভব হয় না।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শফিকুল ইসলাম বেবু বলেন,
চরের মানুষ বছরের পর বছর অবহেলা আর বঞ্চনার শিকার। তাদের জীবনমান উন্নয়নে আমরা ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছি। শীত, বন্যা কিংবা খাদ্যসংকট সবচেয়ে বেশি ভোগান্তিতে থাকে চরাঞ্চলের মানুষ। তিনি আরও বলেন, যেভাবে পার্বত্য অঞ্চলের জন্য আলাদা মন্ত্রণালয় রয়েছে, ঠিক তেমনি কুড়িগ্রামসহ দেশের চরাঞ্চলের সার্বিক উন্নয়নের জন্য অবিলম্বে একটি চর বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করা প্রয়োজন।

এ দাবিতে তিনি সরকারের প্রতি জোরালো আহ্বান জানান।
মানবিক এই উদ্যোগ চরবাসীর জীবনে সাময়িক হলেও স্বস্তি এনে দিয়েছে। একই সঙ্গে চর উন্নয়ন কমিটির এই কার্যক্রম স্থানীয় মানুষের মধ্যে নতুন করে আশার আলো জ্বালিয়েছে।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৬০০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইলসহ যুবদল ও যুবলীগের দুই নেতা আটক

মাদারগঞ্জে ফাঁসিতে ঝুলে মৃত্যু, প্রাথমিক ধারণা আত্মহত্যা 

মেলান্দহ থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

মাদারগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আলমগীরের বিরুদ্ধে ‘চাঁদাবাজির’মামলা’ সংবাদকর্মীদের ক্ষোভ

সাংগ্রাইয়ের রঙে খাগড়াছড়ি, ঐতিহ্যবাহী খেলাধুলা ও মারমা সংস্কৃতির প্রাণবন্ত উপস্থাপনা

রূপগঞ্জে কবরস্থান পরিচ্ছন্নতায় যুবকদের দৃষ্টান্ত

এক্সিল্যান্ড ওয়াল্ড এগ্রো ফুড এন্ড কসমেটিক লিঃ এর ঈদ পুনর্মিলনী এবং জিএম ক্লোজিং অনুষ্ঠিত

মোবাইল কোর্ট চলাকালে তেল নিতে ব্যর্থ হয়ে যুবদল নেতার বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির অভিযোগ

কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা ও সাংবাদিক পরিবারকে প্রাণনাশের হুমকি,২জন জেলহাজতে

১০

জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

১১

মাদারগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে র‍্যালী 

১২

মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই বছর পর ফের চালু হলো আল্ট্রাসোনোগ্রাম সেবা 

১৩

জীর্ন বৈরাণ সেতু পরিদর্শনে এলজিআরডি প্রতিমন্ত্রী-সাড়ে চার কোটি টাকা ব্যয়ে নতুন সেতু

১৪

নীলফামারীতে পরকীয়ার জেরে মায়ের প্রেমিককে গলা কেটে হত্যা, বাবা মাসহ আটক ৩জন

১৫

আনসার কমান্ডার পরিচয়ের আড়ালে মাটি বাণিজ্য, অভিযানে ভেকু অকেজো ও ব্যাটারি জব্দ

১৬

মাদারগঞ্জে ঝারকাটা নদীতে চলছে খাস জমির মাটি বিক্রির মহা উৎসব

১৭

নীলফামারী জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

১৮

নীলফামারীতে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেপ্তার

১৯

সেচ পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্ত্রীর মৃত্যু, আহত স্বামী হাসপাতালে

২০