ইসলামপুরে কাঁচা মরিচের জমজমাট ভ্রাম্যমান হাট,বেচা কেনায় খুশী কৃষকরা - Channel 11
মোঃ এনামুল হক (ইসলামপুর) জামালপুর
৯ জানুয়ারী ২০২৬, ৮:১৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইসলামপুরে কাঁচা মরিচের জমজমাট ভ্রাম্যমান হাট,বেচা কেনায় খুশী কৃষকরা

জামালপুরের ইসলামপুর উপজেলা উলিয়া বাজার নৌকাঘাটে কাঁচা মরিচের জমজমাট হাট বসেছে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পাইকারি কেনাবেচা চলে এ হাটে। এখান থেকে পাইকারি ব্যাপারীরা প্রতিদিন ৮/৯ ট্রাক কাঁচা মরিচ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে থাকেন।

সরেজমিনে উপজেলার চিনাডুলী ইউনিয়নের উলিয়া বাজার নৌকা ঘাটে গিয়ে দেখা যায়, বাজারটিতে কাঁচা মরিচের বিশাল জমজমাট হাট বসেছে। মাত্র কয়েক বছর হলো উলিয়া বাজার নৌকা ঘাটে সাধারণ হাটে কাঁচা মরিচের হাট বসছে। এরইমধ্যে জেলাসহ দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়েছে কাঁচা মরিচের বিশাল এ হাটের খবর।

কথা হয় হাট মালিক আরিফের সাথে। তিনি জানান, হাটবাজার ইজারা নেয়ার পর দেখা যায়, এলাকায় প্রচুর কাঁচা মরিচের চাষ শুরু হয়েছে। এখানে কাঁচা মরিচের পাইকারি হাট বসানো হলে এলাকার চাষিদের কষ্ট করে দূরের হাটে যেতে হবে না। এতে করে চাষিরা যেমন সুবিধা পাবে, তেমনিভাবে হাটের টোল আদায়ও বেশি হবে। তাই তিনি কাঁচা মরিচের পাইকারি হাট বসানোর উদ্যোগ নেন।

তিনি আরও জানান, বর্তমানে এই হাটে দূর-দূরান্ত থেকে চাষিরা তাদের ক্ষেতের মরিচ নিয়ে এসে সরাসরি পাইকারি ব্যাপারীদের কাছে ন্যায্যমূল্যে বিক্রি করে থাকেন। প্রতিদিন বাজার বসার কারণে চাষিদের খেতের ফসল নষ্ট হয় না।

মরিচ চাষি সাপধরী গ্রামের রফিক মিয়া জানান, বাজারটিতে পার্শবর্তী ইউনিয়ন, নোয়ারপাড়া, সাপধরী, চিনাডুলী,বেলগাছার প্রতিটি গ্রাম সহ কাঠমা, কোদালধুয়া,মন্ডলপাড়া, প্রজাপতি, ইংলামারি,খাবলাসহ, বিভিন্ন গ্রামের চাষিরা তাদের উৎপাদিত  মরিচ বিক্রি করতে নিয়ে আসেন।

প্রজাপতি গ্রামের কৃষক আমিনুল ইসলাম বলেন, ‘এই হাটে প্রায় ৫০-৬০জন শ্রমিক কাজ করে। মরিচ ওজন করা থেকে শুরু করে বস্তায় ভরা ও গাড়ি লোড দেয়া পর্যন্ত তাদের দায়িত্ব থাকে। এতে করে তারা বস্তা প্রতি ৫০ টাকা মজুরি পেয়ে থাকেন।’

কথা হয় পাইকারি ব্যাপারী পাবনা জেলা শহরের সোলাইমান হকের সাথে। তিনি জানান, উলিয়া বাজার নৌকা ঘাটের হাট থেকে প্রতিদিন কৃষকদের কাছ থেকে সরাসরি দুই ট্রাক করে কাঁচা মরিচ ক্রয় করেন। এই মরিচ ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, মানিকগঞ্জ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে বিক্রি করেন।

তিনি আরও জানান, মরিচ আমদানি করতে ব্যাপারীরা আসেন ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ি, বরিশাল, মানিকগঞ্জ, সাভার, ঢাকা, সিলেট ও চট্টগ্রামে থেকে।

উপ-সহকারী কৃষি অফিসার পার্থ করিম বিশ্বাস বলেন , মরিচ চাষ লাভজনক ফসল। বর্তমানে দাম ভালো পাওয়া যাচ্ছে। দুই সপ্তাহ আগে প্রতি কেজি মরিচের দাম ছিল ৮০-৯০ টাকা। বর্তমানে ৫০-৬০ টাকা দরে মরিচ বিক্রি হচ্ছে। মরিচের হাট হিসেবে উলিয়া বাজার নৌকা ঘাটের হাট ইতোমধ্যে সারাদেশে সুনাম অর্জন করেছে। হাটটা ধরে রাখতে পারলে ও বাজার ব্যবস্থা জোরদার করতে পারলে সরকার ও ব্যবসায়ী উভয়ই লাভবান হবে বলে তার বিশ্বাস।

 

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংগ্রাইয়ের রঙে খাগড়াছড়ি, ঐতিহ্যবাহী খেলাধুলা ও মারমা সংস্কৃতির প্রাণবন্ত উপস্থাপনা

রূপগঞ্জে কবরস্থান পরিচ্ছন্নতায় যুবকদের দৃষ্টান্ত

এক্সিল্যান্ড ওয়াল্ড এগ্রো ফুড এন্ড কসমেটিক লিঃ এর ঈদ পুনর্মিলনী এবং জিএম ক্লোজিং অনুষ্ঠিত

মোবাইল কোর্ট চলাকালে তেল নিতে ব্যর্থ হয়ে যুবদল নেতার বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির অভিযোগ

কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা ও সাংবাদিক পরিবারকে প্রাণনাশের হুমকি,২জন জেলহাজতে

জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

মাদারগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে র‍্যালী 

মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই বছর পর ফের চালু হলো আল্ট্রাসোনোগ্রাম সেবা 

জীর্ন বৈরাণ সেতু পরিদর্শনে এলজিআরডি প্রতিমন্ত্রী-সাড়ে চার কোটি টাকা ব্যয়ে নতুন সেতু

নীলফামারীতে পরকীয়ার জেরে মায়ের প্রেমিককে গলা কেটে হত্যা, বাবা মাসহ আটক ৩জন

১০

আনসার কমান্ডার পরিচয়ের আড়ালে মাটি বাণিজ্য, অভিযানে ভেকু অকেজো ও ব্যাটারি জব্দ

১১

মাদারগঞ্জে ঝারকাটা নদীতে চলছে খাস জমির মাটি বিক্রির মহা উৎসব

১২

নীলফামারী জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

১৩

নীলফামারীতে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেপ্তার

১৪

সেচ পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্ত্রীর মৃত্যু, আহত স্বামী হাসপাতালে

১৫

মাদারগঞ্জে প্রতিবন্ধী শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষক গ্রেফতার

১৬

কুড়িগ্রামে সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন

১৭

কুড়িগ্রামে ১০ ফুট লম্বা গাঁজার গাছ উদ্ধার

১৮

নীলফামারীতে ফুলের শুভেচ্ছায় সিক্ত হলেন জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক

১৯

সম্প্রচারিত সংবাদের প্রতিবাদ

২০