অল্প যত্নেই বদলাতে পারে হাতের ত্বক, ঘরোয়া উপকরণেই মিলবে কোমলতা ও উজ্জ্বলতা - Channel 11
নিউজ ডেস্ক
৯ জানুয়ারী ২০২৬, ৮:৪৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

অল্প যত্নেই বদলাতে পারে হাতের ত্বক, ঘরোয়া উপকরণেই মিলবে কোমলতা ও উজ্জ্বলতা

মুখের যত্নে আমরা যতটা মনোযোগী, হাতের ত্বকের বেলায় ততটাই অবহেলা দেখা যায়। অথচ সারাদিনের কাজকর্মে সবচেয়ে বেশি চাপ পড়ে হাতের ওপর। ধুলো-ময়লা, বারবার হাত ধোয়া, ঠান্ডা-গরম আবহাওয়ার প্রভাব—সব মিলিয়ে হাতের ত্বক দ্রুত শুষ্ক, রুক্ষ ও মলিন হয়ে ওঠে। সময়ের সঙ্গে সঙ্গে দেখা দেয় কালচে ভাব ও দাগছোপ। তবে বিশেষ কোনো প্রসাধনী নয়, ঘরের সাধারণ কিছু উপকরণেই ফিরিয়ে আনা সম্ভব হাতের হারানো সৌন্দর্য।

বিশেষজ্ঞদের মতে, রান্নাঘরের পরিচিত উপাদান লেবু ও মধু হাতের ত্বকের জন্য বেশ কার্যকর। লেবু ত্বকের রুক্ষতা কমাতে সাহায্য করে, আর মধু ধরে রাখে প্রয়োজনীয় আর্দ্রতা। লেবুর রস, মধু ও সামান্য বেকিং সোডা একসঙ্গে মিশিয়ে নিয়মিত হাতে ব্যবহার করলে ত্বক হয় মসৃণ ও উজ্জ্বল। একইভাবে লেবুর সঙ্গে চালের গুড়ো ব্যবহার করে কনুই, হাঁটু ও পায়ের গোড়ালির কালচে দাগও হালকা করা যায়।

খসখসে হাতের জন্য দই ও বেসনের মিশ্রণও বহুদিনের পরীক্ষিত পদ্ধতি। দই ত্বককে ভেতর থেকে নরম করে, আর বেসন মৃত কোষ দূর করে ত্বকে নতুন উজ্জ্বলতা আনে। অল্প সময় এই প্যাক ব্যবহার করলেই চোখে পড়ার মতো পরিবর্তন দেখা যায়।

এ ছাড়া টমেটো, লেবুর রস ও অল্প গ্লিসারিনের মিশ্রণ হাতের ত্বক সতেজ রাখতে বেশ উপকারী। নিয়মিত ব্যবহারে শুষ্কতা কমে, ত্বক হয় নরম ও প্রাণবন্ত।

বিশেষজ্ঞরা বলছেন, হাতের ত্বকের যত্ন কোনো বিলাসিতা নয়, এটি প্রয়োজনীয় অভ্যাস। প্রতিদিন অল্প সময় ব্যয় করে নিয়মিত যত্ন নিলেই হাতও হয়ে উঠতে পারে মুখের মতোই কোমল ও উজ্জ্বল। নিজের হাতের দিকে একটু বাড়তি নজর দিলেই বদলে যেতে পারে এর সৌন্দর্য।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক্সিল্যান্ড ওয়াল্ড এগ্রো ফুড এন্ড কসমেটিক লিঃ এর ঈদ পুনর্মিলনী এবং জিএম ক্লোজিং অনুষ্ঠিত

মোবাইল কোর্ট চলাকালে তেল নিতে ব্যর্থ হয়ে যুবদল নেতার বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির অভিযোগ

কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা ও সাংবাদিক পরিবারকে প্রাণনাশের হুমকি,২জন জেলহাজতে

জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

মাদারগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে র‍্যালী 

মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই বছর পর ফের চালু হলো আল্ট্রাসোনোগ্রাম সেবা 

জীর্ন বৈরাণ সেতু পরিদর্শনে এলজিআরডি প্রতিমন্ত্রী-সাড়ে চার কোটি টাকা ব্যয়ে নতুন সেতু

নীলফামারীতে পরকীয়ার জেরে মায়ের প্রেমিককে গলা কেটে হত্যা, বাবা মাসহ আটক ৩জন

আনসার কমান্ডার পরিচয়ের আড়ালে মাটি বাণিজ্য, অভিযানে ভেকু অকেজো ও ব্যাটারি জব্দ

মাদারগঞ্জে ঝারকাটা নদীতে চলছে খাস জমির মাটি বিক্রির মহা উৎসব

১০

নীলফামারী জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

১১

নীলফামারীতে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেপ্তার

১২

সেচ পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্ত্রীর মৃত্যু, আহত স্বামী হাসপাতালে

১৩

মাদারগঞ্জে প্রতিবন্ধী শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষক গ্রেফতার

১৪

কুড়িগ্রামে সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন

১৫

কুড়িগ্রামে ১০ ফুট লম্বা গাঁজার গাছ উদ্ধার

১৬

নীলফামারীতে ফুলের শুভেচ্ছায় সিক্ত হলেন জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক

১৭

সম্প্রচারিত সংবাদের প্রতিবাদ

১৮

কুড়িগ্রামে যাত্রাপুর গরুর হাটে কাঁদা পানিতে কোটি টাকার বেচাকেনা, চর্মরোগে আক্রান্ত ব্যবসায়ীরা

১৯

৫ দিনে ৫ লাখ ফলোয়ার, কুড়িগ্রামে নতুন রেকর্ড গড়লেন ভাইরাল কনটেন্ট ক্রিয়েটর তাজু

২০