শীতার্ত মানুষের পাশে ভলান্টিয়ার ফর বাংলাদেশ - Channel 11
আফলাম মাহমুদ রাসেল, বরিশাল
৮ জানুয়ারী ২০২৬, ১:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শীতার্ত মানুষের পাশে ভলান্টিয়ার ফর বাংলাদেশ

Winter Warmth Phase 4.1 সফলভাবে অনুষ্ঠিত হলো তীব্র শীতের এই সময়ে অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে ভলান্টিয়ার ফর বাংলাদেশ (VBD) বরিশাল জেলা এর উদ্যোগে Winter Warmth Phase 4.1 সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। বরিশাল নগরীর ৩০ গোডাউন এলাকায় কলোনীতে এই কর্মসূচির আয়োজন করা হয়।

এই কর্মসূচির আওতায় শীতবস্ত্র বিতরণ করা হয়, যা মূলত সংগঠনের স্বেচ্ছাসেবকদের মাধ্যমে বিভিন্ন ব্যক্তি ও শুভানুধ্যায়ীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। সংগৃহীত শীতবস্ত্রগুলো যাচাই-বাছাই করে প্রকৃতভাবে প্রয়োজনীয় মানুষের মাঝে বিতরণ করা হয়।

অনুষ্ঠানে ভলান্টিয়ার ফর বাংলাদেশ বরিশাল জেলার সভাপতি রিংকু হোসেন বলেন, “এই কর্মসূচী টি আমাদের জন্য শুধু একটি কর্মসূচীই নয়, এটি মানবিক দায়িত্ব পালনের একটি প্রচেষ্টা। স্বেচ্ছাসেবকদের আন্তরিক প্রচেষ্টায় এবং সাধারণ মানুষের সহযোগিতায় আমরা শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে পেরেছি। ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে।”

Winter Warmth Program 4.1 কর্মসূচীর লিডার সোহেল রানা বলেন, “এই কার্যক্রমের প্রতিটি শীতবস্ত্র স্বেচ্ছাসেবকদের মাধ্যমে সংগ্রহ করা হয়েছে। মানুষের বিশ্বাস ও ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় শক্তি। আমরা চেষ্টা করেছি শীতের কষ্টে থাকা মানুষদের জন্য অন্তত কিছুটা স্বস্তি পৌঁছে দিতে।”

শীতবস্ত্র গ্রহণকারী নাসিমা বেগম আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “এই শীতে খুব কষ্টে ছিলাম। আজ এই কাপড় পেয়ে অনেক উপকার হলো। যারা আমাদের কথা ভেবেছে, আল্লাহ তাদের ভালো রাখুক।”

উক্ত কর্মসূচীর মাধ্যমে স্বেচ্ছাসেবী উদ্যোগ ও সামাজিক দায়বদ্ধতার একটি সুন্দর দৃষ্টান্ত স্থাপন করেছে ভলান্টিয়ার ফর বাংলাদেশ বরিশাল জেলা। আয়োজকদের মতে, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে এমন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৬০০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইলসহ যুবদল ও যুবলীগের দুই নেতা আটক

মাদারগঞ্জে ফাঁসিতে ঝুলে মৃত্যু, প্রাথমিক ধারণা আত্মহত্যা 

মেলান্দহ থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

মাদারগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আলমগীরের বিরুদ্ধে ‘চাঁদাবাজির’মামলা’ সংবাদকর্মীদের ক্ষোভ

সাংগ্রাইয়ের রঙে খাগড়াছড়ি, ঐতিহ্যবাহী খেলাধুলা ও মারমা সংস্কৃতির প্রাণবন্ত উপস্থাপনা

রূপগঞ্জে কবরস্থান পরিচ্ছন্নতায় যুবকদের দৃষ্টান্ত

এক্সিল্যান্ড ওয়াল্ড এগ্রো ফুড এন্ড কসমেটিক লিঃ এর ঈদ পুনর্মিলনী এবং জিএম ক্লোজিং অনুষ্ঠিত

মোবাইল কোর্ট চলাকালে তেল নিতে ব্যর্থ হয়ে যুবদল নেতার বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির অভিযোগ

কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা ও সাংবাদিক পরিবারকে প্রাণনাশের হুমকি,২জন জেলহাজতে

১০

জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

১১

মাদারগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে র‍্যালী 

১২

মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই বছর পর ফের চালু হলো আল্ট্রাসোনোগ্রাম সেবা 

১৩

জীর্ন বৈরাণ সেতু পরিদর্শনে এলজিআরডি প্রতিমন্ত্রী-সাড়ে চার কোটি টাকা ব্যয়ে নতুন সেতু

১৪

নীলফামারীতে পরকীয়ার জেরে মায়ের প্রেমিককে গলা কেটে হত্যা, বাবা মাসহ আটক ৩জন

১৫

আনসার কমান্ডার পরিচয়ের আড়ালে মাটি বাণিজ্য, অভিযানে ভেকু অকেজো ও ব্যাটারি জব্দ

১৬

মাদারগঞ্জে ঝারকাটা নদীতে চলছে খাস জমির মাটি বিক্রির মহা উৎসব

১৭

নীলফামারী জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

১৮

নীলফামারীতে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেপ্তার

১৯

সেচ পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্ত্রীর মৃত্যু, আহত স্বামী হাসপাতালে

২০