সরিষাবাড়ীতে লিপি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও থানায় অবস্থান কর্মসূচি  - Channel 11
আল আমিন হাসান, সরিষাবাড়ি, জামালপুর
৭ জানুয়ারী ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সরিষাবাড়ীতে লিপি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও থানায় অবস্থান কর্মসূচি 

জামালপুর সরিষাবাড়ীতে র‍্যাব সদস্যের স্ত্রী লিপি আক্তার হত্যাকাণ্ডে জড়িত খুনিদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে উত্তাল হয়ে উঠেছে জনপদ ।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে সরিষাবাড়ী গণময়দান মাঠ থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়। পরে বিক্ষুব্ধ এলাকাবাসী দিগপাইত-তারাকান্দি প্রধান সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করেন।

উক্ত মানববন্ধন শেষে আন্দোলনকারীরা মিছিল নিয়ে সরিষাবাড়ী থানার সামনে জড়ো হয়ে অবস্থান নেন। এসময় তারা খুনিদের গ্রেপ্তারে পুলিশের শিথিলতার অভিযোগ তুলে বিভিন্ন স্লোগান দেন এবং আসামিরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

মানববন্ধনে নিহতের মা কল্পনা বেগম ও বাবা মঞ্জুরুল হক কান্নাজড়িত কণ্ঠে বলেন,“আমার মেয়েকে যারা অন্যায়ভাবে কেড়ে নিয়েছে, তাদের ফাঁসি না দেখা পর্যন্ত আমরা শান্ত হবো না।

সমাবেশে আরও বক্তব্য রাখেন নিহতের বোন মিম ও সালেমা খাতুন, ভাবী মোমেনা এবং এলাকাবাসীর পক্ষে সাইফুল ইসলাম সহ অনেকেই ।

এসময় লিপি আক্তারের শিশু সন্তানদের কে স্বজনদের পাশে নীরবে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

সরিষাবাড়ী থানায় অবস্থান চলাকালে সরিষাবাড়ী থানার ওসি (তদন্ত) মনিরুল ইসলাম আন্দোলনকারীদের আশ্বস্ত করে বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে । আমরা আসামিদের শনাক্তের চেষ্টা করছি এবং তাদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে । খুব দ্রুতই অপরাধীদের আইনের আওতায় আনা হবে ।

পুলিশের আশ্বাসে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও এলাকাবাসী হুঁশিয়ারি দিয়েছেন – আগামী ৭ দিনের মধ্যে দৃশ্যমান অগ্রগতি না হলে তারা আরও কঠোর কর্মসূচি পালন করবেন ।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৬০০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইলসহ যুবদল ও যুবলীগের দুই নেতা আটক

মাদারগঞ্জে ফাঁসিতে ঝুলে মৃত্যু, প্রাথমিক ধারণা আত্মহত্যা 

মেলান্দহ থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

মাদারগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আলমগীরের বিরুদ্ধে ‘চাঁদাবাজির’মামলা’ সংবাদকর্মীদের ক্ষোভ

সাংগ্রাইয়ের রঙে খাগড়াছড়ি, ঐতিহ্যবাহী খেলাধুলা ও মারমা সংস্কৃতির প্রাণবন্ত উপস্থাপনা

রূপগঞ্জে কবরস্থান পরিচ্ছন্নতায় যুবকদের দৃষ্টান্ত

এক্সিল্যান্ড ওয়াল্ড এগ্রো ফুড এন্ড কসমেটিক লিঃ এর ঈদ পুনর্মিলনী এবং জিএম ক্লোজিং অনুষ্ঠিত

মোবাইল কোর্ট চলাকালে তেল নিতে ব্যর্থ হয়ে যুবদল নেতার বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির অভিযোগ

কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা ও সাংবাদিক পরিবারকে প্রাণনাশের হুমকি,২জন জেলহাজতে

১০

জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

১১

মাদারগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে র‍্যালী 

১২

মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই বছর পর ফের চালু হলো আল্ট্রাসোনোগ্রাম সেবা 

১৩

জীর্ন বৈরাণ সেতু পরিদর্শনে এলজিআরডি প্রতিমন্ত্রী-সাড়ে চার কোটি টাকা ব্যয়ে নতুন সেতু

১৪

নীলফামারীতে পরকীয়ার জেরে মায়ের প্রেমিককে গলা কেটে হত্যা, বাবা মাসহ আটক ৩জন

১৫

আনসার কমান্ডার পরিচয়ের আড়ালে মাটি বাণিজ্য, অভিযানে ভেকু অকেজো ও ব্যাটারি জব্দ

১৬

মাদারগঞ্জে ঝারকাটা নদীতে চলছে খাস জমির মাটি বিক্রির মহা উৎসব

১৭

নীলফামারী জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

১৮

নীলফামারীতে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেপ্তার

১৯

সেচ পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্ত্রীর মৃত্যু, আহত স্বামী হাসপাতালে

২০