মাধবদীতে ছোট ভাইদের আঘাতে মাদকাসক্ত বড় ভাইয়ের মৃত্যু - Channel 11
সাদ্দাম উদ্দিন রাজ,রায়পুরা, নরসিংদী
৫ জানুয়ারী ২০২৬, ৩:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাধবদীতে ছোট ভাইদের আঘাতে মাদকাসক্ত বড় ভাইয়ের মৃত্যু

নরসিংদীতে মাদক থেকে সুস্থ্য জীবনে ফিরিয়ে আনতে বাকবিতন্ডায় ছোট দুই ভাইয়ের করা আঘাতে প্রাণ গেল মাদকাসক্ত  বড় ভাইয়ের। রবিবার (৪ জানুয়ারী) দিবাগত রাতে নরসিংদীর মাধবদী থানার পাইকারচর ইউনিয়নের পুরানচরে এই ঘটনা ঘটে।

নিহত রমজান আলী (৩৬) একই গ্রামের মুসা মিয়ার ছেলে ও পুরানচর গ্রামের বাসিন্দা ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত রমজান আলী মাদকাসক্ত হওয়ায় দীর্ঘদিন ধরেই এসব পরিহারে পারিবারিক ভাবে বাঁধা দেয়া হলেও কোন কাজে আসেনি। গতকাল রবিবার (৪ জানুয়ারি) রাতে ঘরের ভেতরে এই বিষয়টি নিয়ে পরিবারের দুই ভাই মোশারফ হোসেন ও মনির হোসেনের সাথে ঝগড়ায় জড়ায় রমজান আলী। এসময় কথা কাটাকাটির একপর্যায়ে ছোট দুই ভাইয়ের আঘাতে আহত হয় বড় ভাই রমজান আলী। প্রতিবেশী ও স্বজনরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী রাবেয়া বেগম বলেন, রমজান আলী চার কন্যা সন্তানের জনক। তার ছোট মেয়ের বয়স মাত্র এক বছর। তার দেবরদের বিরুদ্ধে অভিযোগের পাশাপাশি সঠিক বিচার দাবি করেছেন তিনি।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ঘটনার পরপরই এলাকা পরিদর্শনসহ মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। রমজান আলী মাদকাসক্ত হওয়ায় তার ভাইদের আঘাতে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরিবারের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৬০০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইলসহ যুবদল ও যুবলীগের দুই নেতা আটক

মাদারগঞ্জে ফাঁসিতে ঝুলে মৃত্যু, প্রাথমিক ধারণা আত্মহত্যা 

মেলান্দহ থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

মাদারগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আলমগীরের বিরুদ্ধে ‘চাঁদাবাজির’মামলা’ সংবাদকর্মীদের ক্ষোভ

সাংগ্রাইয়ের রঙে খাগড়াছড়ি, ঐতিহ্যবাহী খেলাধুলা ও মারমা সংস্কৃতির প্রাণবন্ত উপস্থাপনা

রূপগঞ্জে কবরস্থান পরিচ্ছন্নতায় যুবকদের দৃষ্টান্ত

এক্সিল্যান্ড ওয়াল্ড এগ্রো ফুড এন্ড কসমেটিক লিঃ এর ঈদ পুনর্মিলনী এবং জিএম ক্লোজিং অনুষ্ঠিত

মোবাইল কোর্ট চলাকালে তেল নিতে ব্যর্থ হয়ে যুবদল নেতার বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির অভিযোগ

কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা ও সাংবাদিক পরিবারকে প্রাণনাশের হুমকি,২জন জেলহাজতে

১০

জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

১১

মাদারগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে র‍্যালী 

১২

মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই বছর পর ফের চালু হলো আল্ট্রাসোনোগ্রাম সেবা 

১৩

জীর্ন বৈরাণ সেতু পরিদর্শনে এলজিআরডি প্রতিমন্ত্রী-সাড়ে চার কোটি টাকা ব্যয়ে নতুন সেতু

১৪

নীলফামারীতে পরকীয়ার জেরে মায়ের প্রেমিককে গলা কেটে হত্যা, বাবা মাসহ আটক ৩জন

১৫

আনসার কমান্ডার পরিচয়ের আড়ালে মাটি বাণিজ্য, অভিযানে ভেকু অকেজো ও ব্যাটারি জব্দ

১৬

মাদারগঞ্জে ঝারকাটা নদীতে চলছে খাস জমির মাটি বিক্রির মহা উৎসব

১৭

নীলফামারী জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

১৮

নীলফামারীতে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেপ্তার

১৯

সেচ পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্ত্রীর মৃত্যু, আহত স্বামী হাসপাতালে

২০