রানীশংকৈলে কৃষকদের মাঝে সরকারি প্রণোদনায় গম-সরিষা বীজ ও সার বিতরণ - Channel 11
মোঃ পেয়ার আলী, রানীশংকৈল, ঠাকুরগাঁও।
৫ নভেম্বর ২০২৫, ৪:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রানীশংকৈলে কৃষকদের মাঝে সরকারি প্রণোদনায় গম-সরিষা বীজ ও সার বিতরণ

বুধবার (৫ নভেম্বর) সকালে ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার কৃষকদের মাঝে সরকারি প্রণোদনা কর্মসূচির আওতায় গম ও সরিষার বীজ ও সার বিতরণ করা হয়। উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খাদিজা বেগম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার শহীদুল ইসলাম। তিনি কৃষকদের উদ্দেশ্যে সরকারি কৃষি প্রণোদনা কর্মসূচির লক্ষ্য ও কার্যক্রম তুলে ধরেন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আলিফ, জামায়াতে ইসলামীর সেক্রেটারি রজব আলী, পৌর বিএনপি সভাপতি অধ্যাপক শাহাজান আলী, এবং গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মামুনুর রশিদ প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে সরকারের কৃষিবান্ধব উদ্যোগের প্রশংসা করেন। ইউএনও খাদিজা বেগম কৃষকদের উদ্দেশ্যে বলেন, “সরকার কৃষি উৎপাদন বৃদ্ধিতে বিশেষ গুরুত্ব দিচ্ছে। প্রদত্ত বীজ ও সার সঠিকভাবে ব্যবহার করলে ফলন আরও বৃদ্ধি পাবে।”

কৃষি অফিসের তথ্য অনুযায়ী, এ কর্মসূচির আওতায় ১১,১৫০ জন কৃষককে সার ও বীজ বিতরণ করা হয়েছে—এর মধ্যে সরিষা ৫,৯০০ জন, গম ৫,২০০ জন, পেঁয়াজ ৩০ জন এবং চিনাবাদাম ২০ জন কৃষক। প্রতিজন কৃষককে ২০ কেজি করে সার প্রদান করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি অফিসার সাদেকুল ইসলাম।

 

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহালছড়িতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

নীলফামারীতে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

কাপ্তাই হ্রদের পানি না কমায় মহালছড়িতে ধান চাষ ব্যাহত

নীলফামারীতে জেলা পরিষদের উদ্যোগে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও ল্যাপটপ বিতরণ

কোর্টে আত্মসমর্পন করতে এসে জেল হাজতে উপজেলা আওয়ামী লীগের ৩ নেতাকর্মী

ইসলামপুরে রোজা আসতেই শসা-লেবু-বেগুনের দাম হঠাৎ দ্বিগুণ  

রমজানকে স্বাগত জানিয়ে কুড়িগ্রামে ইসলামিক ফাউন্ডেশনের বর্ণাঢ্য র‍্যালি

চরাঞ্চলে পবিত্র রমজানে সহায়তার হাত- ইসলামপুরে ৫০০ পরিবারে খাদ্য বিতরণ

সরকারে বিএনপি, কুড়িগ্রামের ৪ টি আসনে জয়ী বিরোধী দল- উন্নয়ন বঞ্চনার শঙ্কা

নাব্যতা সংকটে যমুনা নদী, ব্যাহত নৌ চলাচল

১০

মাদারগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১১

অফিস কক্ষে ফাঁটল, ঝুকিতে পাঠদান শিক্ষকদের

১২

ঐতিহ্যবাহী দিঘীনালা শ্রী শ্রী সনাতন শিব মন্দিরে শিব পুজা ও ৮৫ তম অষ্টপ্রহর ব্যাপী মহানাম যজ্ঞ অনুষ্ঠিত

১৩

জনআস্থার শীর্ষে ওয়ারেছ আলী মামুন,মন্ত্রীত্বের দাবি জেলা বাসীর

১৪

প্রাপ্তির খাতায় শূণ্য, জামালপুর-৩ আসনে ৭ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

১৫

কুড়িগ্রামে জামানত হারালেন জাতীয় পার্টির প্রার্থীসহ সর্বমোট ১৮ জন

১৬

নীলফামারীর চারটি সংসদীয় আসনে বিজয়ী জামায়াত প্রার্থীরা

১৭

মহালছড়ি লেমুছড়িতে অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক জ্যোতি বিকাশ চাকমা দাহক্রিয়া পূর্ণানুষ্ঠান সম্পন্ন 

১৮

কুড়িগ্রামের ৪ টি সংসদীয় আসনে ৩ টিতে জামায়াত ১টিতে এনসিপির প্রার্থী জয়ী

১৯

জামালপুর-৩ আসনে ধানের শীষের জয়- ভোটারদের প্রত্যাশা উন্নয়নের কান্ডারী হবেন মোস্তাফিজুর রহমান  বাবুল

২০