চিকিৎসা শেষে দেশে ফিরে মোটরসাইকেল শো-ডাউন মাদারগঞ্জ বিএনপির সাবেক সভাপতি লাঞ্জুর - Channel 11
মোহাম্মদ আলী জিন্নাহ, মাদারগঞ্জ, জামালপুর।
২৫ অক্টোবর ২০২৫, ৩:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চিকিৎসা শেষে দেশে ফিরে মোটরসাইকেল শো-ডাউন মাদারগঞ্জ বিএনপির সাবেক সভাপতি লাঞ্জুর

চিকিৎসা শেষে দেশে ফিরে মাদারগঞ্জ  বিএনপির সাবেক সভাপতি লাঞ্জুর মোটরসাইকেল শোডাউন এর খন্ডচিত্র। ছবিঃ চ্যানেল ১১ নিউজ 

দীর্ঘ দুই মাস চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে অবস্থান শেষে দেশে ফিরে মোটরসাইকেল শো-ডাউনের মাধ্যমে নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফায়েজুল ইসলাম লাঞ্জু।

শনিবার বেলা ১২টার দিকে জামালপুর বিজয় চত্বর থেকে শুরু হয় এই শো-ডাউন। সেখানে থেকে হাজারো নেতাকর্মী ও সমর্থকরা লাঞ্জুকে বরণ করে নেন। শো-ডাউনটি বিজয় চত্বর থেকে মেলান্দহ হয়ে হাজরাবাড়ী ভায়া জটিয়ারপাড়া মোড়, মিলন বাজার, মিয়া বাজার, থানামোড়, বালিজুড়ী বাজার, গাবেরগ্রাম বাজার, উপজেলা হাওয়ায় রোড, জোনাইল বাজার হয়ে মোসলেমাবাদ ওয়াছিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।

শেষে আয়োজিত সমাবেশে ফায়েজুল ইসলাম লাঞ্জু বলেন,“আমি ছাত্রদল করেছি, যুবদল করেছি, এখন বিএনপি করছি। মেলান্দহ-মাদারগঞ্জে গত ৪৫ বছর ধরে বিএনপি করছি। আপনাদের প্রত্যেকেই নির্যাতিত ও নিপীড়িত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আজ সারা বাংলাদেশ ঐক্যবদ্ধ।”

তিনি আরও বলেন, ফ্যাসিস্ট সরকারের পতনের পর মানুষ তাকিয়ে আছে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দিকে। আমি আহ্বান জানাই প্রধান উপদেষ্টাকে—আপনি অনতিবিলম্বে রোডম্যাপ অনুযায়ী নির্বাচন দিন।

লাঞ্জুর এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে পুরো মাদারগঞ্জ-মেলান্দহ এলাকা বিএনপির নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসবে পরিণত হয়।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহালছড়িতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

নীলফামারীতে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

কাপ্তাই হ্রদের পানি না কমায় মহালছড়িতে ধান চাষ ব্যাহত

নীলফামারীতে জেলা পরিষদের উদ্যোগে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও ল্যাপটপ বিতরণ

কোর্টে আত্মসমর্পন করতে এসে জেল হাজতে উপজেলা আওয়ামী লীগের ৩ নেতাকর্মী

ইসলামপুরে রোজা আসতেই শসা-লেবু-বেগুনের দাম হঠাৎ দ্বিগুণ  

রমজানকে স্বাগত জানিয়ে কুড়িগ্রামে ইসলামিক ফাউন্ডেশনের বর্ণাঢ্য র‍্যালি

চরাঞ্চলে পবিত্র রমজানে সহায়তার হাত- ইসলামপুরে ৫০০ পরিবারে খাদ্য বিতরণ

সরকারে বিএনপি, কুড়িগ্রামের ৪ টি আসনে জয়ী বিরোধী দল- উন্নয়ন বঞ্চনার শঙ্কা

নাব্যতা সংকটে যমুনা নদী, ব্যাহত নৌ চলাচল

১০

মাদারগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১১

অফিস কক্ষে ফাঁটল, ঝুকিতে পাঠদান শিক্ষকদের

১২

ঐতিহ্যবাহী দিঘীনালা শ্রী শ্রী সনাতন শিব মন্দিরে শিব পুজা ও ৮৫ তম অষ্টপ্রহর ব্যাপী মহানাম যজ্ঞ অনুষ্ঠিত

১৩

জনআস্থার শীর্ষে ওয়ারেছ আলী মামুন,মন্ত্রীত্বের দাবি জেলা বাসীর

১৪

প্রাপ্তির খাতায় শূণ্য, জামালপুর-৩ আসনে ৭ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

১৫

কুড়িগ্রামে জামানত হারালেন জাতীয় পার্টির প্রার্থীসহ সর্বমোট ১৮ জন

১৬

নীলফামারীর চারটি সংসদীয় আসনে বিজয়ী জামায়াত প্রার্থীরা

১৭

মহালছড়ি লেমুছড়িতে অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক জ্যোতি বিকাশ চাকমা দাহক্রিয়া পূর্ণানুষ্ঠান সম্পন্ন 

১৮

কুড়িগ্রামের ৪ টি সংসদীয় আসনে ৩ টিতে জামায়াত ১টিতে এনসিপির প্রার্থী জয়ী

১৯

জামালপুর-৩ আসনে ধানের শীষের জয়- ভোটারদের প্রত্যাশা উন্নয়নের কান্ডারী হবেন মোস্তাফিজুর রহমান  বাবুল

২০