মাদারগঞ্জে অপরাধ ও সামাজিক অবক্ষয় রোধে বিট পুলিশিং সভা  - Channel 11
admin
২৪ অক্টোবর ২০২৫, ২:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাদারগঞ্জে অপরাধ ও সামাজিক অবক্ষয় রোধে বিট পুলিশিং সভা 

মাদারগঞ্জে বিট পুলিশিং সভার খন্ডচিত্র। ছবিঃ চ্যানেল ১১ নিউজ

জামালপুরের মাদারগঞ্জে অপরাধ, মাদক ও সামাজিক অবক্ষয় রোধে সচেতনতামূলক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে নাংলা বাধের মাথা বাজারে মাদারগঞ্জ মডেল থানার উদ্যোগে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।

বাঁধের মাথা বাজার বণিক সমিতির সভাপতি ডাঃ শাহিনুর ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ মডেল থানার সেকেন্ড অফিসার শামছুজ্জামান।

বণিক সমিতির সাধারণ সম্পাদক মনির হোসেন বন্যার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন  মাদারগঞ্জ মডেল থানার এস.আই সাইফুল মালেক, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও ৪ নং বালিজুড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম মুসা, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা নুরুল আমিন, যুবদল নেতা সোহেল রানা বাবু, ওলামা দলের সভাপতি মাওলানা রক্তিম, শ্রমিকদলের নেতা ফায়েজুল ইসলাম লাঞ্জু ও ছাত্রশিবিরের সাবেক সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, অপরাধ দমন ও যুব সমাজকে নৈতিকতার পথে ফিরিয়ে আনতে পুলিশ ও জনগণের যৌথ উদ্যোগ সবচেয়ে কার্যকর। তারা মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিংয়ের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

প্রধান অতিথি শামছুজ্জামান বলেন, “আইনশৃঙ্খলা বাহিনী একা সমাজকে অপরাধমুক্ত করতে পারবে না। এজন্য প্রয়োজন সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা ও সচেতনতা।”

স্থানীয় গণ্যমান্যব্যক্তিবর্গরা পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত বিট পুলিশিং সভা হলে সমাজে অপরাধ প্রবণতা কমবে এবং সামাজিক বন্ধন আরও দৃঢ় হবে।

সভায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মূল লক্ষ্য ছিল—মাদক, জুয়া, নারী নির্যাতন, কিশোর গ্যাং, ইভটিজিং, বাল্যবিয়ে, সাইবার অপরাধ ও জঙ্গিবাদমুক্ত সমাজ গঠন।

 

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহালছড়িতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

নীলফামারীতে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

কাপ্তাই হ্রদের পানি না কমায় মহালছড়িতে ধান চাষ ব্যাহত

নীলফামারীতে জেলা পরিষদের উদ্যোগে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও ল্যাপটপ বিতরণ

কোর্টে আত্মসমর্পন করতে এসে জেল হাজতে উপজেলা আওয়ামী লীগের ৩ নেতাকর্মী

ইসলামপুরে রোজা আসতেই শসা-লেবু-বেগুনের দাম হঠাৎ দ্বিগুণ  

রমজানকে স্বাগত জানিয়ে কুড়িগ্রামে ইসলামিক ফাউন্ডেশনের বর্ণাঢ্য র‍্যালি

চরাঞ্চলে পবিত্র রমজানে সহায়তার হাত- ইসলামপুরে ৫০০ পরিবারে খাদ্য বিতরণ

সরকারে বিএনপি, কুড়িগ্রামের ৪ টি আসনে জয়ী বিরোধী দল- উন্নয়ন বঞ্চনার শঙ্কা

নাব্যতা সংকটে যমুনা নদী, ব্যাহত নৌ চলাচল

১০

মাদারগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১১

অফিস কক্ষে ফাঁটল, ঝুকিতে পাঠদান শিক্ষকদের

১২

ঐতিহ্যবাহী দিঘীনালা শ্রী শ্রী সনাতন শিব মন্দিরে শিব পুজা ও ৮৫ তম অষ্টপ্রহর ব্যাপী মহানাম যজ্ঞ অনুষ্ঠিত

১৩

জনআস্থার শীর্ষে ওয়ারেছ আলী মামুন,মন্ত্রীত্বের দাবি জেলা বাসীর

১৪

প্রাপ্তির খাতায় শূণ্য, জামালপুর-৩ আসনে ৭ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

১৫

কুড়িগ্রামে জামানত হারালেন জাতীয় পার্টির প্রার্থীসহ সর্বমোট ১৮ জন

১৬

নীলফামারীর চারটি সংসদীয় আসনে বিজয়ী জামায়াত প্রার্থীরা

১৭

মহালছড়ি লেমুছড়িতে অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক জ্যোতি বিকাশ চাকমা দাহক্রিয়া পূর্ণানুষ্ঠান সম্পন্ন 

১৮

কুড়িগ্রামের ৪ টি সংসদীয় আসনে ৩ টিতে জামায়াত ১টিতে এনসিপির প্রার্থী জয়ী

১৯

জামালপুর-৩ আসনে ধানের শীষের জয়- ভোটারদের প্রত্যাশা উন্নয়নের কান্ডারী হবেন মোস্তাফিজুর রহমান  বাবুল

২০