মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবীতে সংবাদ সম্মেলন - Channel 11
admin
১৮ অক্টোবর ২০২৫, ১০:৫১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবীতে সংবাদ সম্মেলন

উদ্দেশ্যপ্রণোদিত দেয়া মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন এর খন্ডচিত্র। ছবিঃ চ্যানেল ১১ নিউজ

বকশীগঞ্জে খাদ্য অধিদপ্তরের ১৬০ বস্তা টিসিবির চাল উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলাকে ‘মিথ্যা’ আখ্যা দিয়ে তা দ্রুত প্রত্যাহারের দাবি জানিয়েছে চন্দ্রাবাজ মধ্যপাড়া গ্রামের সাদ্দাম হোসেন ও আল আমিনের পরিবার। তাদের দাবি, জব্দকৃত চালগুলো আসলে টিসিবির ডিলার মাহমুদুর রহমান লাবুর। বৃষ্টির কারণে সাময়িকভাবে চালগুলো তাদের বাড়িতে রাখা হলেও, এখন তাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা মামলা দেওয়া হয়েছে।

‎শনিবার (২১ অক্টোবর) সকালে বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের চন্দ্রাবাজ মধ্যপাড়া গ্রামের ভুক্তভোগীর বসতবাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাদ্দাম হোসেন ও আল-আমিনের পরিবারের সদস্য গোলাপি বেগম এবং মোরশেদা এই দাবি জানান।

‎সংবাদ সম্মেলনের বক্তব্যে বলা হয়, উদ্ধারকৃত ১৬০ বস্তা চালের সাথে সাদ্দাম হোসেন কিংবা আল আমিনের কোনো সংশ্লিষ্টতা নেই। চালগুলো বগারচর ইউনিয়নের টিসিবির ডিলার মাহমুদুর রহমান লাবু (মেসার্স বিকাশ এন্টারপ্রাইজ), ডিলার সজিব (মেসার্স শরিফা এন্টারপ্রাইজ) এবং চাল ব্যবসায়ী শামসুদ্দিন জড়িত। অপরপক্ষে যাদের আসামি করা হয়েছে তারা মূলত পেশায় একজন সাধারণ দিনমজুর এবং তাদের পরিবারের কেউ কালোবাজারি বা চাল মজুতের সঙ্গে জড়িত নয়।

‎পরিবারের সদস্যরা আরও জানান, ঘটনার দিন (১৮ আগস্ট) বিকেলে টিসিবির ডিলার লাবুর লোকজনেরা চালগুলো ইঞ্জিন চালিত ট্রলিভ্যানে করে নিয়ে যাচ্ছিলেন। পথে হঠাৎ বৃষ্টি শুরু হওয়ায় এবং ভ্যান বিকল হয়ে যাওয়ায়, চালগুলো সাময়িকভাবে তাদের নিজ বসত ঘরে মজুত রাখার জন্য অনুরোধ করা হয়। মানবিক কারণে তারা চালগুলো ঘরে রাখতে দেন।

‎সংবাদ সম্মেলনে দাবি করা হয়, চাল জব্দের ঘটনার পর স্থানীয় কিছু প্রভাবশালী মহলের ইন্ধনে ডিলার লাবু, সজিব এবং শামসুদ্দিনের পক্ষ থেকে চাল উদ্ধারের ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হচ্ছে। এর ফলস্বরূপ সাদ্দাম হোসেন ও আল আমিনকে আসামি করে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করা হয়েছে। মূল অভিযুক্ত ডিলারদের আড়াল করতেই সাধারণ নিরীহ মানুষকে ফাঁসানো হচ্ছে। এই মিথ্যা মামলার কারণে তাদের পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।

‎ভুক্তভোগীরা অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষী ডিলারদের আইনের আওতায় আনার জন্য বকশীগঞ্জ উপজেলা প্রশাসন ও জেলা পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে মেসার্স শরিফা এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী সজীবের সাথে যোগাযোগ করলে তিনি আমাদের জানান, ঘটনাটির সাথে আমার কোন সম্পৃক্ততা নেই, এখানে আমাকে ফাঁসানো হচ্ছে। তিনিও এর সুষ্ঠ বিচার দাবি করেন।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহালছড়িতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

নীলফামারীতে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

কাপ্তাই হ্রদের পানি না কমায় মহালছড়িতে ধান চাষ ব্যাহত

নীলফামারীতে জেলা পরিষদের উদ্যোগে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও ল্যাপটপ বিতরণ

কোর্টে আত্মসমর্পন করতে এসে জেল হাজতে উপজেলা আওয়ামী লীগের ৩ নেতাকর্মী

ইসলামপুরে রোজা আসতেই শসা-লেবু-বেগুনের দাম হঠাৎ দ্বিগুণ  

রমজানকে স্বাগত জানিয়ে কুড়িগ্রামে ইসলামিক ফাউন্ডেশনের বর্ণাঢ্য র‍্যালি

চরাঞ্চলে পবিত্র রমজানে সহায়তার হাত- ইসলামপুরে ৫০০ পরিবারে খাদ্য বিতরণ

সরকারে বিএনপি, কুড়িগ্রামের ৪ টি আসনে জয়ী বিরোধী দল- উন্নয়ন বঞ্চনার শঙ্কা

নাব্যতা সংকটে যমুনা নদী, ব্যাহত নৌ চলাচল

১০

মাদারগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১১

অফিস কক্ষে ফাঁটল, ঝুকিতে পাঠদান শিক্ষকদের

১২

ঐতিহ্যবাহী দিঘীনালা শ্রী শ্রী সনাতন শিব মন্দিরে শিব পুজা ও ৮৫ তম অষ্টপ্রহর ব্যাপী মহানাম যজ্ঞ অনুষ্ঠিত

১৩

জনআস্থার শীর্ষে ওয়ারেছ আলী মামুন,মন্ত্রীত্বের দাবি জেলা বাসীর

১৪

প্রাপ্তির খাতায় শূণ্য, জামালপুর-৩ আসনে ৭ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

১৫

কুড়িগ্রামে জামানত হারালেন জাতীয় পার্টির প্রার্থীসহ সর্বমোট ১৮ জন

১৬

নীলফামারীর চারটি সংসদীয় আসনে বিজয়ী জামায়াত প্রার্থীরা

১৭

মহালছড়ি লেমুছড়িতে অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক জ্যোতি বিকাশ চাকমা দাহক্রিয়া পূর্ণানুষ্ঠান সম্পন্ন 

১৮

কুড়িগ্রামের ৪ টি সংসদীয় আসনে ৩ টিতে জামায়াত ১টিতে এনসিপির প্রার্থী জয়ী

১৯

জামালপুর-৩ আসনে ধানের শীষের জয়- ভোটারদের প্রত্যাশা উন্নয়নের কান্ডারী হবেন মোস্তাফিজুর রহমান  বাবুল

২০