আগামী নির্বাচনে তরুনদের কাছে ভোট চাইতে হবে তোমাদের- মোস্তাফিজুর রহমান বাবুল  - Channel 11
admin
১৮ অক্টোবর ২০২৫, ১:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আগামী নির্বাচনে তরুনদের কাছে ভোট চাইতে হবে তোমাদের- মোস্তাফিজুর রহমান বাবুল 

সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে মাদারগঞ্জে প্রতিনিধি সভার খন্ডচিত্র। ছবিঃ চ্যানেল ১১ নিউজ

আগামী নির্বাচনে তরুনদের কাছে ভোট চাইতে হবে। যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে ৯০ এর কেন্দ্রীয় ছাত্রনেতা বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান বাবুল এ কথা বলেন।

দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে মাদারগঞ্জে প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ অক্টোবর শনিবার বিকাল ৫ টায় বীর গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল,স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের উদ্যোগে প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে  বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান বাবুল আরো বলেন জনগণের সাথে মিশতে হবে,  জনগণ থাকলে আমরা আছি, জনগণ না থাকলে আমরা নাই।  এরপর তিনি ৩১ দফা পড়ে শোনান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান,  পৌর শাখার সভাপতি আব্দুল গফুর,  উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন,  সিনিয়র সহ সভাপতি আব্দুল মান্নান,  পৌর বিএনপির সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেল।

সভাপতিত্ব করেন মাদারগঞ্জ পৌর যুবদলের আহবায়ক তরিকুল ইসলাম রুনু। সঞ্চালনায় উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব হাফিজুর রহমান ও ছাত্রদলের সদস্য সচিব ফাহাদ হোসেন।

এ সময় মাদারগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক্সিল্যান্ড ওয়াল্ড এগ্রো ফুড এন্ড কসমেটিক লিঃ এর ঈদ পুনর্মিলনী এবং জিএম ক্লোজিং অনুষ্ঠিত

মোবাইল কোর্ট চলাকালে তেল নিতে ব্যর্থ হয়ে যুবদল নেতার বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির অভিযোগ

কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা ও সাংবাদিক পরিবারকে প্রাণনাশের হুমকি,২জন জেলহাজতে

জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

মাদারগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে র‍্যালী 

মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই বছর পর ফের চালু হলো আল্ট্রাসোনোগ্রাম সেবা 

জীর্ন বৈরাণ সেতু পরিদর্শনে এলজিআরডি প্রতিমন্ত্রী-সাড়ে চার কোটি টাকা ব্যয়ে নতুন সেতু

নীলফামারীতে পরকীয়ার জেরে মায়ের প্রেমিককে গলা কেটে হত্যা, বাবা মাসহ আটক ৩জন

আনসার কমান্ডার পরিচয়ের আড়ালে মাটি বাণিজ্য, অভিযানে ভেকু অকেজো ও ব্যাটারি জব্দ

মাদারগঞ্জে ঝারকাটা নদীতে চলছে খাস জমির মাটি বিক্রির মহা উৎসব

১০

নীলফামারী জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

১১

নীলফামারীতে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেপ্তার

১২

সেচ পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্ত্রীর মৃত্যু, আহত স্বামী হাসপাতালে

১৩

মাদারগঞ্জে প্রতিবন্ধী শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষক গ্রেফতার

১৪

কুড়িগ্রামে সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন

১৫

কুড়িগ্রামে ১০ ফুট লম্বা গাঁজার গাছ উদ্ধার

১৬

নীলফামারীতে ফুলের শুভেচ্ছায় সিক্ত হলেন জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক

১৭

সম্প্রচারিত সংবাদের প্রতিবাদ

১৮

কুড়িগ্রামে যাত্রাপুর গরুর হাটে কাঁদা পানিতে কোটি টাকার বেচাকেনা, চর্মরোগে আক্রান্ত ব্যবসায়ীরা

১৯

৫ দিনে ৫ লাখ ফলোয়ার, কুড়িগ্রামে নতুন রেকর্ড গড়লেন ভাইরাল কনটেন্ট ক্রিয়েটর তাজু

২০