ডিজিটাল সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি- আসছে ‘ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫’ - Channel 11
admin
৪ অক্টোবর ২০২৫, ৭:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডিজিটাল সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি- আসছে ‘ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫’

ডিএমএফ আয়োজিত সংবাদ সম্মেলনের খন্ডচিত্র। ছবিঃ সংগৃহীত 

সাংবাদিকতা ও মিডিয়ায় অবদানের স্বীকৃতিস্বরূপ ‘ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৫’ আয়োজন করতে যাচ্ছে ডিজিটাল মিডিয়া ফোরাম (ডিএমএফ)। আগামী ২৫ অক্টোবর রাজধানীতে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে ১৯টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর আল করিম লাউঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ডিএমএফ সভাপতি মো. দেলোয়ার হোসেন। এ সময় সংগঠনের এক্সিকিউটিভ কমিটির সদস্য ও অ্যাওয়ার্ডের জুরি বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে মো. দেলোয়ার হোসেন বলেন,“নতুন প্রজন্মকে ডিজিটাল সাংবাদিকতা ও ইনোভেশনে উৎসাহিত করা, গণমাধ্যমকে যুগের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে এগিয়ে নেওয়া এবং সমাজে ইতিবাচক অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বীকৃতি দেওয়াই এই আয়োজনের মূল লক্ষ্য।”

তিনি আরও জানান, অনলাইন ও ডিজিটাল প্ল্যাটফর্মে কর্মরত সাংবাদিকদের কাছ থেকে ৩ থেকে ১৫ অক্টোবর রাত ১২টা পর্যন্ত রিপোর্ট ও ডিজিটাল কনটেন্টের লিংক আহ্বান করা হবে। প্রধান অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে ২৫ অক্টোবর (শনিবার)।

আবেদনের লিংক: www.dmfbd.com

২০২৩ সালের ১৭ জুন যাত্রা শুরু করা ডিজিটাল মিডিয়া ফোরাম (ডিএমএফ) বর্তমানে দেশের ডিজিটাল সাংবাদিক ও মিডিয়া পেশাজীবীদের অভিন্ন প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে এবং ইতোমধ্যে এর তৃতীয় বর্ষে পদার্পণ করেছে।

পুরস্কারের ক্যাটাগরি (২০২৫)

১. সেরা ইনভেস্টিগেটিভ রিপোর্ট (ডিজিটাল)
২. সেরা বিজনেস রিপোর্টিং (ডিজিটাল)
৩. সেরা ফিচার/স্টোরিটেলিং
৪. সেরা করপোরেট ডিজিটাল কমিউনিকেশনস টিম
৫. সেরা ডিজিটাল ব্র্যান্ড ক্যাম্পেইন
৬. সেরা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েঞ্জার (ইতিবাচক অবদান)
৭. উদীয়মান ডিজিটাল সাংবাদিক (Emerging Journalist)
৮. ডিজিটাল ইনোভেশন অ্যাওয়ার্ড
৯. লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড
১০. জুরি স্পেশাল অ্যাওয়ার্ড
১১. অনুসন্ধানী সাংবাদিকতা
১২. প্রযুক্তি সাংবাদিকতা
১৩. মফস্বল সাংবাদিকতা
১৪. আলোচিত সংবাদ
১৫. সমাজে প্রভাব (Impact on Society)
১৬. প্রবাস সাংবাদিকতা
১৭. মাল্টিমিডিয়া কনটেন্ট
১৮. ক্রীড়া সাংবাদিকতা
১৯. বিনোদন সাংবাদিকতা

জুরি বোর্ড (২০২৫)

কামরুল ইসলাম — ভারপ্রাপ্ত সম্পাদক, ঢাকা পোস্ট

উদয় হাকিম — সম্পাদক, ঢাকা বিজনেস

পলাশ মাহমুদ — অনলাইন এডিটর, কালবেলা

বদরুল আলম নাবিল — সম্পাদক, মাইটিভি

কাজী আওলাদ হোসেন — সম্পাদক ও প্রকাশক, বাংলা ৫২ নিউজ

রুহুল আমিন রনি — এজিএম ও লিড, প্রথম আলো (ডিজিটাল বিজনেস ডেভেলপমেন্ট)

মিজানুর রহমান সোহেল — হেড অব অনলাইন, ভোরের কাগজ

মইন বকুল — হেড অব অনলাইন, আমাদের সময়

সরাফাত হোসেন — হেড অব ডিজিটাল, দৈনিক ইত্তেফাক

রাজীব খান — হেড অব ডিজিটাল মিডিয়া, চ্যানেল ২৪

আজাদ বেগ — ডিজিটাল গ্রোথ এডিটর, দ্য ডেইলি স্টার

এম এ এইচ এম কবির আহম্মেদ — হেড অব ডিজিটাল ও সোশ্যাল মিডিয়া, আরটিভি

সিরাজুল ইসলাম সুমন — হেড অব ডিজিটাল সেলস, আজকের পত্রিকা

গৌতম মণ্ডল — অনলাইন ইনচার্জ, সমকাল

লুৎফী চৌধুরী — কো-ফাউন্ডার ও সিইও, অ্যাডফিনিক্স

ডা. তৃণা ইসলাম — হেড অব অপারেশনস, দ্য বিজনেস ডেইলি

সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য দেন রায়হান রবিন, ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড ও ডিএমএফ জেনারেল সেক্রেটারি। সঞ্চালনা করেন ডা. তৃণা ইসলাম।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহালছড়িতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

নীলফামারীতে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

কাপ্তাই হ্রদের পানি না কমায় মহালছড়িতে ধান চাষ ব্যাহত

নীলফামারীতে জেলা পরিষদের উদ্যোগে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও ল্যাপটপ বিতরণ

কোর্টে আত্মসমর্পন করতে এসে জেল হাজতে উপজেলা আওয়ামী লীগের ৩ নেতাকর্মী

ইসলামপুরে রোজা আসতেই শসা-লেবু-বেগুনের দাম হঠাৎ দ্বিগুণ  

রমজানকে স্বাগত জানিয়ে কুড়িগ্রামে ইসলামিক ফাউন্ডেশনের বর্ণাঢ্য র‍্যালি

চরাঞ্চলে পবিত্র রমজানে সহায়তার হাত- ইসলামপুরে ৫০০ পরিবারে খাদ্য বিতরণ

সরকারে বিএনপি, কুড়িগ্রামের ৪ টি আসনে জয়ী বিরোধী দল- উন্নয়ন বঞ্চনার শঙ্কা

নাব্যতা সংকটে যমুনা নদী, ব্যাহত নৌ চলাচল

১০

মাদারগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১১

অফিস কক্ষে ফাঁটল, ঝুকিতে পাঠদান শিক্ষকদের

১২

ঐতিহ্যবাহী দিঘীনালা শ্রী শ্রী সনাতন শিব মন্দিরে শিব পুজা ও ৮৫ তম অষ্টপ্রহর ব্যাপী মহানাম যজ্ঞ অনুষ্ঠিত

১৩

জনআস্থার শীর্ষে ওয়ারেছ আলী মামুন,মন্ত্রীত্বের দাবি জেলা বাসীর

১৪

প্রাপ্তির খাতায় শূণ্য, জামালপুর-৩ আসনে ৭ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

১৫

কুড়িগ্রামে জামানত হারালেন জাতীয় পার্টির প্রার্থীসহ সর্বমোট ১৮ জন

১৬

নীলফামারীর চারটি সংসদীয় আসনে বিজয়ী জামায়াত প্রার্থীরা

১৭

মহালছড়ি লেমুছড়িতে অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক জ্যোতি বিকাশ চাকমা দাহক্রিয়া পূর্ণানুষ্ঠান সম্পন্ন 

১৮

কুড়িগ্রামের ৪ টি সংসদীয় আসনে ৩ টিতে জামায়াত ১টিতে এনসিপির প্রার্থী জয়ী

১৯

জামালপুর-৩ আসনে ধানের শীষের জয়- ভোটারদের প্রত্যাশা উন্নয়নের কান্ডারী হবেন মোস্তাফিজুর রহমান  বাবুল

২০