পরিবেশের সচেতনতায় লোহাগাড়া চুনতিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা - Channel 11
admin
২৮ জুন ২০২৫, ৫:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পরিবেশের সচেতনতায় লোহাগাড়া চুনতিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

পরিবেশের সচেতনতায় লোহাগাড়া চুনতিতে বৃক্ষরোপণ কর্মসূচির খন্ডচিত্র। ছবিঃ চ্যানেল ১১ নিউজ

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতিতে অনুষ্ঠিত হলো একটি সার্থক ও প্রাণবন্ত বৃক্ষরোপণ ও সচেতনতামূলক কর্মসূচি।

শুক্রবার(২৭ জুন) সকালে চুনতি মেহেরুন্নিছা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে”ধরিত্রী রক্ষায় আমরা(ধরা) ওয়াটার কিপার্স বাংলাদেশ এবং গর্জন সমাজ কল্যাণ সংস্থা’-র যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে পরিবেশ রক্ষায় গাছের গুরুত্ব এবং প্লাস্টিক বর্জ্যের বিরূপ প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।

অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াত এবং জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা জনাব সৈয়দ আবুল মাবুদ’র সভাপতিত্বে “চুনতি রক্ষায় আমরা’র সমন্বয়ক সানজিদা রহমান’র সঞ্চালনায প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইনামুল হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন সংরক্ষক ড. মোল্যা রেজাউল করিম, লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোঃ আরিফুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব রাশেদুল হক, নার্সারি মালিক সমিতির সভাপতি হামিদুর রহমান, পরিবেশকর্মী রাহিক রাহি, এহতেশামুল হক রোমেল, জাওয়াদ বিন আরিফ, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য বশির উদ্দিন ফারুকী এবং গর্জন সমাজ কল্যাণ সংস্থার প্রতিনিধি ও সহ সাধারণ সম্পাদক ফারজানা ঊর্মি।

অনুষ্ঠানে বক্তারা গাছের পরিবেশগত গুরুত্ব, প্লাস্টিক বর্জ্যের প্রভাব ও সচেতনতা বৃদ্ধির গুরুত্ব নিয়ে আলোচনা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাঁর বক্তব্যে বলেন “সমঅধিকার ও বৈষম্যহীন সমাজ নির্মাণে নারী শিক্ষার পাশাপাশি পরিবেশ রক্ষায় তরুণ প্রজন্মের ভূমিকা অপরিসীম। প্লাস্টিক দূষণ রোধে আমাদের সবাইকে সচেতন হতে হবে।”

বন সংরক্ষক ড. মোল্যা রেজাউল করিম বলেন, “চট্টগ্রামের গর্জন গাছ আমাদের ঐতিহ্যের অংশ। চুনতি বনাঞ্চল বাংলাদেশের অন্যতম মডেল বন হিসাবে বিবেচিত হচ্ছে, অথচ এখানকার কিছু মানুষই এই বন ধ্বংসে জড়িত। আমাদের সচেতনতা এবং প্রতিরোধই পারে পরিবেশ রক্ষা করতে।”

শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান বলেন “ইভটিজিং কিংবা যেকোনো অন্যায় দেখলে ৯৯৯ নম্বরে ফোন করুন। আইন সবসময় আপনাদের পাশে আছে।”

উপস্থিত বক্তারা গাছ লাগানো এবং তার পরিচর্যার গুরুত্ব তুলে ধরেন এবং প্রত্যেককে নিজ নিজ বাসস্থান ও এলাকা সবুজায়নে অংশ নেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল এক হাজার চারা গাছ বিতরণ কর্মসূচি, যা শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়। এই গাছগুলোর পরিচর্যা পর্যবেক্ষণের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে এবং আগামী ছয় মাস পর সেরা দশ শিক্ষার্থীকে পুরস্কৃত করা হবে বলে জানানো হয়।

অনুষ্ঠানের শেষাংশে বিদ্যালয় প্রাঙ্গণে অতিথিদের অংশগ্রহণে বৃক্ষরোপণ করা হয় এবং শিক্ষার্থীদের মাঝে চারা গাছ বিতরণের মাধ্যমে কর্মসূচির পরিসমাপ্তি ঘটে।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক্সিল্যান্ড ওয়াল্ড এগ্রো ফুড এন্ড কসমেটিক লিঃ এর ঈদ পুনর্মিলনী এবং জিএম ক্লোজিং অনুষ্ঠিত

মোবাইল কোর্ট চলাকালে তেল নিতে ব্যর্থ হয়ে যুবদল নেতার বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির অভিযোগ

কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা ও সাংবাদিক পরিবারকে প্রাণনাশের হুমকি,২জন জেলহাজতে

জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

মাদারগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে র‍্যালী 

মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই বছর পর ফের চালু হলো আল্ট্রাসোনোগ্রাম সেবা 

জীর্ন বৈরাণ সেতু পরিদর্শনে এলজিআরডি প্রতিমন্ত্রী-সাড়ে চার কোটি টাকা ব্যয়ে নতুন সেতু

নীলফামারীতে পরকীয়ার জেরে মায়ের প্রেমিককে গলা কেটে হত্যা, বাবা মাসহ আটক ৩জন

আনসার কমান্ডার পরিচয়ের আড়ালে মাটি বাণিজ্য, অভিযানে ভেকু অকেজো ও ব্যাটারি জব্দ

মাদারগঞ্জে ঝারকাটা নদীতে চলছে খাস জমির মাটি বিক্রির মহা উৎসব

১০

নীলফামারী জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

১১

নীলফামারীতে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেপ্তার

১২

সেচ পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্ত্রীর মৃত্যু, আহত স্বামী হাসপাতালে

১৩

মাদারগঞ্জে প্রতিবন্ধী শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষক গ্রেফতার

১৪

কুড়িগ্রামে সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন

১৫

কুড়িগ্রামে ১০ ফুট লম্বা গাঁজার গাছ উদ্ধার

১৬

নীলফামারীতে ফুলের শুভেচ্ছায় সিক্ত হলেন জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক

১৭

সম্প্রচারিত সংবাদের প্রতিবাদ

১৮

কুড়িগ্রামে যাত্রাপুর গরুর হাটে কাঁদা পানিতে কোটি টাকার বেচাকেনা, চর্মরোগে আক্রান্ত ব্যবসায়ীরা

১৯

৫ দিনে ৫ লাখ ফলোয়ার, কুড়িগ্রামে নতুন রেকর্ড গড়লেন ভাইরাল কনটেন্ট ক্রিয়েটর তাজু

২০