দুর্গাপুরে এইচএসসি পরীক্ষায় নৈর্ব্যত্তিক খারাপ হওয়ায় বিষ পানে কলেজ ছাত্রীর আত্মহত্যা - Channel 11
admin
২৮ জুন ২০২৫, ৫:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দুর্গাপুরে এইচএসসি পরীক্ষায় নৈর্ব্যত্তিক খারাপ হওয়ায় বিষ পানে কলেজ ছাত্রীর আত্মহত্যা

ছবিঃ প্রতীকী। চ্যানেল ১১ নিউজ

রাজশাহীর দুর্গাপুর উপজেলার বেলঘরিয়া গ্রামে এইচএসসির বাংলা বিষয়ের নৈর্ব্যত্তিক অংশের পরীক্ষা খারাপ হওয়ার কারনে বাসায় এসে এক কলেজ ছাত্রী বিষ পান করে আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার (২৬ শে জুন) দুর্গাপুর উপজেলা ধরমপুর কলেজের শিক্ষার্থী আবু হেনার মেয়ে শাকিলা খাতুন (১৮) এইচএসসি পরীক্ষা খারাপ হওয়ার কারনে, বাসায় এসে গোপনে বিষ পান করেন। বিষ পান করার পর বাবার সাথে উপবৃত্তির টাকা তোলার জন্য বাজারে যান। উপবৃত্তি টাকার তোলার পর সেখান থেকে বাবার সাথে তার দুলাভাইয়ের বাসায় যাওয়ার জন্য রওনা দেন। তখনও সহজ সরল বাবা বুঝতে পারেনি পরীক্ষা খারাপ হওয়ার কারনে তার মেয়ে গোপনে বিষ পান করেছেন।

দুলাভাইয়ের বাসায় যাওয়ার পথে হঠাৎ তার বমি হয়, বমি হওয়ার পর বিষের গন্ধ বেরিয়ে আসে তখন বুঝতে পারেন তার মেয়ে বিষ পান করেছেন। তখন শাকিলার বাবা স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে গেলে, ডাক্তার শাকিলার অবস্থা গুরুতর দেখলে রাজশাহী মেডিকেলে নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দেন, রাজশাহী মেডিকেলে নিয়ে যাওয়ার পথে রাস্তার মধ্যে শাকিলার মৃত্যু হয়।

এঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, বাবা-মা শোকে কাতর হয়ে পড়েছেন। মেয়ের এমন অকাল মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না বাবা-মা সহ আত্নীয়-স্বজনরা।

এবিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনা সম্পর্কে অবগত রয়েছি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য অনুমতি দেয়া হয়েছে। তবে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহালছড়িতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

নীলফামারীতে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

কাপ্তাই হ্রদের পানি না কমায় মহালছড়িতে ধান চাষ ব্যাহত

নীলফামারীতে জেলা পরিষদের উদ্যোগে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও ল্যাপটপ বিতরণ

কোর্টে আত্মসমর্পন করতে এসে জেল হাজতে উপজেলা আওয়ামী লীগের ৩ নেতাকর্মী

ইসলামপুরে রোজা আসতেই শসা-লেবু-বেগুনের দাম হঠাৎ দ্বিগুণ  

রমজানকে স্বাগত জানিয়ে কুড়িগ্রামে ইসলামিক ফাউন্ডেশনের বর্ণাঢ্য র‍্যালি

চরাঞ্চলে পবিত্র রমজানে সহায়তার হাত- ইসলামপুরে ৫০০ পরিবারে খাদ্য বিতরণ

সরকারে বিএনপি, কুড়িগ্রামের ৪ টি আসনে জয়ী বিরোধী দল- উন্নয়ন বঞ্চনার শঙ্কা

নাব্যতা সংকটে যমুনা নদী, ব্যাহত নৌ চলাচল

১০

মাদারগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১১

অফিস কক্ষে ফাঁটল, ঝুকিতে পাঠদান শিক্ষকদের

১২

ঐতিহ্যবাহী দিঘীনালা শ্রী শ্রী সনাতন শিব মন্দিরে শিব পুজা ও ৮৫ তম অষ্টপ্রহর ব্যাপী মহানাম যজ্ঞ অনুষ্ঠিত

১৩

জনআস্থার শীর্ষে ওয়ারেছ আলী মামুন,মন্ত্রীত্বের দাবি জেলা বাসীর

১৪

প্রাপ্তির খাতায় শূণ্য, জামালপুর-৩ আসনে ৭ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

১৫

কুড়িগ্রামে জামানত হারালেন জাতীয় পার্টির প্রার্থীসহ সর্বমোট ১৮ জন

১৬

নীলফামারীর চারটি সংসদীয় আসনে বিজয়ী জামায়াত প্রার্থীরা

১৭

মহালছড়ি লেমুছড়িতে অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক জ্যোতি বিকাশ চাকমা দাহক্রিয়া পূর্ণানুষ্ঠান সম্পন্ন 

১৮

কুড়িগ্রামের ৪ টি সংসদীয় আসনে ৩ টিতে জামায়াত ১টিতে এনসিপির প্রার্থী জয়ী

১৯

জামালপুর-৩ আসনে ধানের শীষের জয়- ভোটারদের প্রত্যাশা উন্নয়নের কান্ডারী হবেন মোস্তাফিজুর রহমান  বাবুল

২০