বিএনপি নেতাদের সঙ্গে বাস্তুহারা দলের নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা বিনিময় - Channel 11
admin
২৫ জুন ২০২৫, ৫:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপি নেতাদের সঙ্গে বাস্তুহারা দলের নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা বিনিময়

বিএনপি নেতাদের সঙ্গে বাস্তুহারা দলের নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত নেতৃবৃন্দ। ছবিঃ চ্যানেল ১১ নিউজ

ভোলার লালমোহন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শারুখ হাফিজ ডিকো ও সদস্য সচিব মোঃ শফিকুল ইসলাম বাবুলের সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন বাস্তুহারা দলের নেতাকর্মীরা।

মঙ্গলবার রাতে উপজেলা ও পৌরসভা বাস্তুহারা দলের পক্ষ থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সাবেক এমপি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রমের বাস ভবনে এ ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন তারা। পরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত সভায় লালমোহন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শারুখ হাফিজ ডিকো বলেন, ফ্যাসিস্ট হাসিনার দোষররা এখনো দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছে। তাই প্রত্যেক নেতাকর্মীকে দলের হাইকমান্ডের নির্দেশিত আচরণবিধির ওপর গুরুত্ব দিতে হবে। দলের ভাবমূর্তি নষ্ট হয় এমন কোনো কার্যকলাপ করা যাবে না।

এ সময় লালমোহন উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মোঃ আবদুল মতিন, ভোলা জেলা বাস্তুহারা দলের সভাপতি মোঃ সাফু হাওলাদার, যুবদল নেতা মোঃ নিজাম উদ্দিন, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ ফরহাদ হোসেন, বাস্তুহারা দলের উপজেলা সভাপতি মোঃ নূরুল হক হাওলাদার, সাধারণ সম্পাদক মোঃ নূরুল আলম জিকু, সাংগঠনিক সম্পাদক ডাঃ নূরুল হক, পৌরসভা শাখার সভাপতি মোঃ সিদ্দিক, সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম বাহার, সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তফাসহ উপজেলা ও পৌরসভার বাস্তুহারা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক্সিল্যান্ড ওয়াল্ড এগ্রো ফুড এন্ড কসমেটিক লিঃ এর ঈদ পুনর্মিলনী এবং জিএম ক্লোজিং অনুষ্ঠিত

মোবাইল কোর্ট চলাকালে তেল নিতে ব্যর্থ হয়ে যুবদল নেতার বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির অভিযোগ

কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা ও সাংবাদিক পরিবারকে প্রাণনাশের হুমকি,২জন জেলহাজতে

জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

মাদারগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে র‍্যালী 

মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই বছর পর ফের চালু হলো আল্ট্রাসোনোগ্রাম সেবা 

জীর্ন বৈরাণ সেতু পরিদর্শনে এলজিআরডি প্রতিমন্ত্রী-সাড়ে চার কোটি টাকা ব্যয়ে নতুন সেতু

নীলফামারীতে পরকীয়ার জেরে মায়ের প্রেমিককে গলা কেটে হত্যা, বাবা মাসহ আটক ৩জন

আনসার কমান্ডার পরিচয়ের আড়ালে মাটি বাণিজ্য, অভিযানে ভেকু অকেজো ও ব্যাটারি জব্দ

মাদারগঞ্জে ঝারকাটা নদীতে চলছে খাস জমির মাটি বিক্রির মহা উৎসব

১০

নীলফামারী জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

১১

নীলফামারীতে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেপ্তার

১২

সেচ পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্ত্রীর মৃত্যু, আহত স্বামী হাসপাতালে

১৩

মাদারগঞ্জে প্রতিবন্ধী শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষক গ্রেফতার

১৪

কুড়িগ্রামে সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন

১৫

কুড়িগ্রামে ১০ ফুট লম্বা গাঁজার গাছ উদ্ধার

১৬

নীলফামারীতে ফুলের শুভেচ্ছায় সিক্ত হলেন জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক

১৭

সম্প্রচারিত সংবাদের প্রতিবাদ

১৮

কুড়িগ্রামে যাত্রাপুর গরুর হাটে কাঁদা পানিতে কোটি টাকার বেচাকেনা, চর্মরোগে আক্রান্ত ব্যবসায়ীরা

১৯

৫ দিনে ৫ লাখ ফলোয়ার, কুড়িগ্রামে নতুন রেকর্ড গড়লেন ভাইরাল কনটেন্ট ক্রিয়েটর তাজু

২০