সরিষাবাড়ী উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত - Channel 11
admin
১৭ জুন ২০২৫, ৪:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সরিষাবাড়ী উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

উপস্থিত কৃষকদের মাঝে নিম গাছের চারা বিতরণ করছেন অতিথিবৃন্দ। ছবিঃ চ্যানেল ১১ নিউজ

জামালপুরের সরিষাবাড়ী উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে ২০২৪-২৫ অর্থবছরের প্রোগ্রাম অন এগ্রিকালচারল এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায়“পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত হয়েছে।

১৭ জুন মঙ্গলবার সকাল ১১টায় পার্টনার কংগ্রেসে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে দিনব্যাপী এ কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

আয়োজিত পার্টনার কংগ্রেসে সরিষাবাড়ী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অনুপ সিংহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জাকিয়া সুলতানা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত)লিজা রিছিল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম লিটন।

এই কংগ্রেসে পার্টনার কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য, অর্থাৎ পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন এবং স্থিতিস্থাপকতার মাধ্যমে বাংলাদেশের কৃষি ও গ্রামীণ রূপান্তর নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা কৃষিক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার, কৃষকদের প্রশিক্ষণ ও সহায়তা প্রদান, এবং কৃষিভিত্তিক উদ্যোক্তা তৈরির উপর গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,পার্টনার কর্মসূচি বাংলাদেশের কৃষি খাতের উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই কর্মসূচির মাধ্যমে কৃষকদের জীবনমান উন্নত হবে এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে। আধুনিক প্রযুক্তির ব্যবহার করে কৃষি উৎপাদন বৃদ্ধি, পুষ্টিকর খাদ্য উৎপাদন এবং জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানো, কৃষকদের দক্ষ করে তোলার পরামর্শ প্রদান করেন। পাশাপাশি কৃষিপণ্য বিপণন ব্যবস্থার উন্নয়ন ও ন্যায্য বাজারমূল্য নিশ্চিত করার দাবি করেন। এছাড়াও কৃষি ভিত্তিক সংগঠন গুলো দ্রুত নিবন্ধনের আওতায় আনার দাবি জানান।

পরে উপস্থিত কৃষকের মাঝে নিম গাছের চারা বিতরণ করা হয়।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক্সিল্যান্ড ওয়াল্ড এগ্রো ফুড এন্ড কসমেটিক লিঃ এর ঈদ পুনর্মিলনী এবং জিএম ক্লোজিং অনুষ্ঠিত

মোবাইল কোর্ট চলাকালে তেল নিতে ব্যর্থ হয়ে যুবদল নেতার বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির অভিযোগ

কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা ও সাংবাদিক পরিবারকে প্রাণনাশের হুমকি,২জন জেলহাজতে

জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

মাদারগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে র‍্যালী 

মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই বছর পর ফের চালু হলো আল্ট্রাসোনোগ্রাম সেবা 

জীর্ন বৈরাণ সেতু পরিদর্শনে এলজিআরডি প্রতিমন্ত্রী-সাড়ে চার কোটি টাকা ব্যয়ে নতুন সেতু

নীলফামারীতে পরকীয়ার জেরে মায়ের প্রেমিককে গলা কেটে হত্যা, বাবা মাসহ আটক ৩জন

আনসার কমান্ডার পরিচয়ের আড়ালে মাটি বাণিজ্য, অভিযানে ভেকু অকেজো ও ব্যাটারি জব্দ

মাদারগঞ্জে ঝারকাটা নদীতে চলছে খাস জমির মাটি বিক্রির মহা উৎসব

১০

নীলফামারী জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

১১

নীলফামারীতে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেপ্তার

১২

সেচ পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্ত্রীর মৃত্যু, আহত স্বামী হাসপাতালে

১৩

মাদারগঞ্জে প্রতিবন্ধী শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষক গ্রেফতার

১৪

কুড়িগ্রামে সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন

১৫

কুড়িগ্রামে ১০ ফুট লম্বা গাঁজার গাছ উদ্ধার

১৬

নীলফামারীতে ফুলের শুভেচ্ছায় সিক্ত হলেন জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক

১৭

সম্প্রচারিত সংবাদের প্রতিবাদ

১৮

কুড়িগ্রামে যাত্রাপুর গরুর হাটে কাঁদা পানিতে কোটি টাকার বেচাকেনা, চর্মরোগে আক্রান্ত ব্যবসায়ীরা

১৯

৫ দিনে ৫ লাখ ফলোয়ার, কুড়িগ্রামে নতুন রেকর্ড গড়লেন ভাইরাল কনটেন্ট ক্রিয়েটর তাজু

২০