বকশীগঞ্জ উপজেলায় কৃ‌ষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত - Channel 11
admin
১৬ জুন ২০২৫, ৫:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বকশীগঞ্জ উপজেলায় কৃ‌ষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

আয়োজিত পার্টনার কংগ্রেসে বক্তব্য রাখছেন অনুষ্ঠানের প্রধান অতিথি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড.সালমা লাইজু। ছবিঃ চ্যানেল ১১ নিউজ

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে ২০২৪-২৫ অর্থবছরের প্রোগ্রাম অন অ্যাগ্রিকালচার এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত হয়েছে।

১৬ জুন সোমবার সকাল ১০টায় পার্টনার কংগ্রেসে উপজেলা পরিষদ সরকারি গণগ্রন্থাগার অডিটোরিয়াম হলরুমে দিনব্যাপী এ কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এই প্রকল্পের মূল লক্ষ্য হলো কৃষির মাধ্যমে পুষ্টি, খাদ্য নিরাপত্তা, উদ্যোক্তা উন্নয়ন এবং স্থিতিশীলতা বৃদ্ধি করা।

আয়োজিত পার্টনার কংগ্রেসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড.সালমা লাইজু।

জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জাকিয়া সুলতানার সভাপতিত্বে এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আনিশা আফরিনের সঞ্চালনায় এসময় উপজেলা নির্বাহী অফিসার মো.মাসুদ রানা, সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা আবদুল জলিল প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা আধুনিক প্রযুক্তির ব্যবহার করে কৃষি উৎপাদন বৃদ্ধি, পুষ্টিকর খাদ্য উৎপাদন এবং জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানো, কৃষকদের দক্ষ করে তোলার পরামর্শ প্রদান করেন । পাশাপাশি কৃষিপণ্য বিপণন ব্যবস্থার উন্নয়ন ও ন্যায্য বাজারমূল্য নিশ্চিত করার দাবি করেন ।

এছাড়াও কৃষি ভিত্তিক সংগঠন গুলো দ্রুত নিবন্ধনের আওতায় আনার দাবি জানান। কৃষক পার্টনার স্কুলের ২৫ জন কৃষক ও সুধীজন কংগ্রেস সম্মেলনে অংশ গ্রহণ করেন।

পরে উপস্থিত কৃষকের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহালছড়িতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

নীলফামারীতে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

কাপ্তাই হ্রদের পানি না কমায় মহালছড়িতে ধান চাষ ব্যাহত

নীলফামারীতে জেলা পরিষদের উদ্যোগে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও ল্যাপটপ বিতরণ

কোর্টে আত্মসমর্পন করতে এসে জেল হাজতে উপজেলা আওয়ামী লীগের ৩ নেতাকর্মী

ইসলামপুরে রোজা আসতেই শসা-লেবু-বেগুনের দাম হঠাৎ দ্বিগুণ  

রমজানকে স্বাগত জানিয়ে কুড়িগ্রামে ইসলামিক ফাউন্ডেশনের বর্ণাঢ্য র‍্যালি

চরাঞ্চলে পবিত্র রমজানে সহায়তার হাত- ইসলামপুরে ৫০০ পরিবারে খাদ্য বিতরণ

সরকারে বিএনপি, কুড়িগ্রামের ৪ টি আসনে জয়ী বিরোধী দল- উন্নয়ন বঞ্চনার শঙ্কা

নাব্যতা সংকটে যমুনা নদী, ব্যাহত নৌ চলাচল

১০

মাদারগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১১

অফিস কক্ষে ফাঁটল, ঝুকিতে পাঠদান শিক্ষকদের

১২

ঐতিহ্যবাহী দিঘীনালা শ্রী শ্রী সনাতন শিব মন্দিরে শিব পুজা ও ৮৫ তম অষ্টপ্রহর ব্যাপী মহানাম যজ্ঞ অনুষ্ঠিত

১৩

জনআস্থার শীর্ষে ওয়ারেছ আলী মামুন,মন্ত্রীত্বের দাবি জেলা বাসীর

১৪

প্রাপ্তির খাতায় শূণ্য, জামালপুর-৩ আসনে ৭ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

১৫

কুড়িগ্রামে জামানত হারালেন জাতীয় পার্টির প্রার্থীসহ সর্বমোট ১৮ জন

১৬

নীলফামারীর চারটি সংসদীয় আসনে বিজয়ী জামায়াত প্রার্থীরা

১৭

মহালছড়ি লেমুছড়িতে অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক জ্যোতি বিকাশ চাকমা দাহক্রিয়া পূর্ণানুষ্ঠান সম্পন্ন 

১৮

কুড়িগ্রামের ৪ টি সংসদীয় আসনে ৩ টিতে জামায়াত ১টিতে এনসিপির প্রার্থী জয়ী

১৯

জামালপুর-৩ আসনে ধানের শীষের জয়- ভোটারদের প্রত্যাশা উন্নয়নের কান্ডারী হবেন মোস্তাফিজুর রহমান  বাবুল

২০